'রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হোক', 'টিএমছিঃ' তকমায় মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বাবুল
রবিবার রাতে কলকাতা পুলিশ কমিশনারের বাড়ি থেকে বেরিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ অভিযোগ আনেন কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে।
রবিবার রাতে কলকাতা পুলিশ কমিশনারের বাড়ি থেকে বেরিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ অভিযোগ আনেন কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে। সরাসরিভাবে না বললেও, জাতীয় উপদেষ্টা অজিত ডোভালের বিরুদ্ধেও তোপ দাগতে ছাড়েননি তিনি। পাশাপাশি চিটফান্ড দুর্নীতি নিয়ে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ো ও বিজেপির রাজ্যনেত্রী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেও তোপ দেগে ছিলেন মমতা। তার পাল্টা জবাবে ক্ষোভ উগড়ে দিলেন বাবুল সুপ্রিয়ো।

কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়ো দাবি করেন, রাজ্যে ' সাংবিধানিক সংকট' চলছে। পাশাপাশি বাবুলের অভিযোগ মমতা আড়াল করছেন তাঁর দুর্নীতিবাজ পুলিশ অফিসারদের। শুধু পুলিশ অফিসারদেরই নয়, দুর্নীতিগ্রস্ত ববু নেতাকেই মমতা আড়াল করছেন বলে দাবি করেছেন বাবুল সুপ্রিয়ো। একটি টুই
বার্তায় বাবুল সুপ্রিয়ো দাবি করেন, রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হোক।
President’s Rule should be imposed on West Bengal to control this ‘Rogue’ #TMchhi Govt under a corrupt CM MamtaBanerjee•This is a constitutional crisis ‘created’ by Mamta to shield her corrupt & tainted accomplices
— Babul Supriyo (@SuPriyoBabul) February 3, 2019
একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঝালমুড়ি খেতে দেখা যায় বাবুল সুপ্রিয়োকে। কলকাতার রাজপথের সেই ঘটনা যদিও রাজনৈতিক রঙের উর্ধ্বে ছিল। তবে এদিন সেই বাবুল সুপ্রিয়োই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলেন 'টিএমছিঃ'!উল্লেখ্য, সিবিআইকাণ্ড নিয়ে আপাতত রীতিমত তপ্ত বাংলার রাজনীতি, তথা দিল্লি।












Click it and Unblock the Notifications