অবিলম্বে পদত্যাগ করুন মমতা বন্দ্যোপাধ্যায়! বেতন দিন চাকরিহারাদেরও, হুঁশিয়ারি বিজেপির

BJP Target Mamata Banerjee: অস্কফোর্ডে দাঁড়িয়ে নিজেকে বাঘের সঙ্গে তুলনা করেছিলেন। কিন্তু কোনও বাঘ তাঁর সন্তানকে এভাবে খেতে পারে না। এই ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আক্রমণ শানালেন বিজেপি সাংসদ সম্বিত পাত্র। একই সঙ্গে নিয়োগ সংক্রান্ত কেলেঙ্কারির দায় নিয়ে মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবিও জানাল বিজেপি। পাশাপাশি যে ২৬ হাজার শিক্ষক=-শিক্ষিকার চাকরি গিয়েছে তাঁদের বেতন দিতে হবে বলেও কার্যত হুঁশিয়ারি।

একই সঙ্গে ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আক্রমণ শানান সুকান্ত মজুমদার। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নেতৃত্ব বাংলার শিক্ষা ব্যবস্থা একেবারে ধ্বংসের মুখে। বৃহস্পতিবার নিয়োগ সংক্রান্ত মামলায় যুগান্তকারী নির্দেশ সামনে এসেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশকে বহাল রেখেই সুপ্রিম কোর্ট প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের (BJP Target Mamata Banerjee) নির্দেশ দিয়েছে।

BJP Target Mamata Banerjee

যোগ্য এবং অযোগ্যদের আলাদা করতে না পারায় এহেন নির্দেশ সর্বোচ্চ আদালতের। আর এহেন নির্দেশ সামনে আসার পরেই রাতারাতি চাকরি হারা বহু শিক্ষক-শিক্ষিকা। কান্নায় ভেঙে পড়েছেন বহু মানুষ। আর এরপরেই এই ইস্যুতে কড়া ভাষায় শাসকদল তৃণমূলকে আক্রমণ শানাল বিজেপি।

একেবারে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখিয়ে আক্রমণ সম্বিত পাত্রের। বলেন, পশ্চিমবঙ্গ কি হচ্ছে আজ গোটা বিশ্বের মানুষ অবহিত। এমনকী সেখানকার দুর্নীতি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের 'দাদাগিরি'ও দেখছে বলে দাবি। সম্প্রতি অস্কফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখতে চান প্রশাসনিক প্রধান। আর তা তুলে ধরেই এদিন তাঁকে তীব্র আক্রমণ শানান। বলেন, গত কয়েকদিন আগেই অক্সফোর্ডে গিয়ে নিজেকে দিদি 'বাঘিনী' বলে দাবি করেছিলেন। কিন্তু দুর্নীতিতে জড়িত এমন বাঘকে দেখেছেন কখনও? এমনকি কোনও 'বাঘিনী' তাঁর শাবকদের হত্যা করবে না বলেও দাবি বিজেপি সাংসদের।

তাঁর কথায়, একজন সত্যিকারের নেতা তার জনগণের জীবনকে নরকে পরিণত করবে না। ফলে অবিলম্বে মুখ্যমন্ত্রী পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা দেওয়ার দাবি জানান। পাশাপাশি যে সমস্ত শিক্ষক-শিক্ষকদের চাকরি গিয়েছে সবাইকে যাতে সরকার বেতন দেয় সেই বার্তাও দেন বিজেপি সাংসদ।

অন্যদিকে নিয়োগে দুর্নীতি হয়েছে বলে উল্লেখ করেছে সুপ্রিম কোর্ট। আর এই পুরো দুর্নীতির দায় মমতা বন্দোপাধ্যায় এর বলে দাবি করে তীব্র আক্রমন শানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি লিখেছেন, মমতা বন্দোপাধ্যায়ের শাসন কেমন চলছে, তা স্পষ্ট হয়ে গেল সুপ্রিম রায়ে। এখানে মেধা ও শিক্ষা বিকিয়ে যাচ্ছে টাকার কাছে। বাংলার শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে বলেও মন্তব্য কেন্দ্রীয়মন্ত্রীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+