‘কমিশনগেট’ দুর্নীতিতে অভিষেকের নাম, রাজ্যসভায় মমতার বিরুদ্ধে সরব বিজেপি

সারদা, রোজভ্যালি, নারদের পর ফের আরও একটি দুর্নীতিতে নাম জড়িয়েছে তৃণমূলের। সেই দুর্নীতিতে ফেঁসেছেন ‘যুবরাজ’ অভিষেক। সংসদে মমতার বিবৃতির দাবিতে সরব বিজেপি।

কমিশন গেট আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়ানোর পরও কেন নীরব মমতা বন্দ্যোপাধ্যায়? সংসদে সেই প্রশ্ন তুলে সরব হলেন বিজেপি সাংসদরা। তাঁরা বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বপন্দ্যাপাধ্যায়ের বিবৃতি দাবি করলেন সংসদে। মঙ্গলবার এই ইস্যুতে তোলপাড় হল রাজ্যসভা।

সারদা, রোজভ্যালি, নারদের পর ফের আরও একটি দুর্নীতিতে নাম জড়িয়েছে তৃণমূলের। সেই দুর্নীতিতে ফেঁসেছেন 'যুবরাজ' অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলাও করে একুশের মঞ্চে তাঁকে তুলে ধরার পর, নয়া দুর্নীতিতে জড়িয়ে পড়ল তৃণমূল কংগ্রেস। স্বভাবতই দলের ভাবমূর্তি কলুষিত হতে বাধ্য এই ঘটনায়। আর বিজেপি সেই সুযোগ ছাড়তে রাজি নয়। তাই কমিশনগেট ইস্যুতে রাজ্যসভায় বিজেপি সাংসদরা তৃণমূলকে আক্রমণ করে বসলেন।

‘কমিশনগেট’ দুর্নীতিতে মমতার বিবৃতি দাবি রাজ্যসভায়

অভিযোগ, রাজকিশোর মোদীর সংস্থা 'গ্রিন টেক সিটি'র কাছ থেকে ১ কোটি ১৫ লক্ষ টাকার কমিশন নেয় অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডস। বর্তমানে অভিষেক এই সংস্থায় নেই। তবে বোর্ড অফ ডিরেক্টরে নাম রয়েছে অমিত বন্দ্যাপাধ্যায়ের। তিনি মুখ্যমন্ত্রীর দাদা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা। ২০১৪ সালে অভিষেক এই সংস্থা ছাড়ার পর থেকেই অমিতবাবু ওই সংস্থায় ডিরেক্টর।

শুধু তৃণমূল কংগ্রেসই নয়, দুর্নীতি প্রবেশ করেছে মুখ্যমন্ত্রীর পরিবারেও। তাই এদিন মুখ্যমন্ত্রীকে নিশানা করে আক্রমণ শা্নানো হয় রাজ্যসভায়। সা্ংসদ অভিষেক বন্দ্যাপাধ্যায়ের থেকেও বেশি করে মমতাকে আক্রমণের কেন্দ্রবিন্দু করা হয়েছে। দলের সুপ্রিমো হিসেবে তাঁরা বিবৃতি চাওয়া হয়েছে। এদিন রাজ্যসভায় তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েনের সঙ্গে একপ্রস্থ বাদানুবাদও হয় বিজেপি সাংসদদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+