রাষ্ট্রপুঞ্জে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের বিষোদ্গারের জন্য দায়ী মনমোহন-সোনিয়া, দাবি বিজেপির
রাষ্ট্রপুঞ্জে ভারতের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এরজন্য দায়ী কংগ্রেসের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।
রাষ্ট্রপুঞ্জে ভারতের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এরজন্য দায়ী কংগ্রেসের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। তাই তাঁদের ক্ষমা চাওয়া উচিত। কংগ্রেসই সহযোগিতা করেছে পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে আক্রমণ করার জন্য। এমনই অভিযোগ করেছে বিজেপি।

রাষ্ট্রপুঞ্জে ভারতের কাশ্মীর সিদ্ধান্তের বিরোধিতা করে ইমরান খান কংগ্রেসের বিরোধিতাক প্রসঙ্গ তুলেছেন। তারপরেই আরএসএসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি। ইমরান খান দাবি করেছেন, ভারতের আগের কংগ্রেস প্রধানমন্ত্রী দাবি করেছিলেন কোনও আরএসএসের শিবিরে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়। কংগ্রেসের প্রসঙ্গ টেনে ইরানের এই অভিযোগে আগুনে ঘি ঢালার কাজ করেছে বিজেপি শিবিরে।
তারপরেই বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র কংগ্রেসকে পাল্টা আক্রমণ করে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন কংগ্রেস প্রাক্তন মুখ্যমন্ত্রী ইমরান খান, কার্যনির্বাহী সভানেত্রী সোনিয়া গান্ধী, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সুশীলকুমার শিণ্ডে নাকি রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ইমরানকে ভারতের বিরুদ্ধে আক্রমণ করতে সাহায্য করেছে।
প্রসঙ্গত উল্লেখ্য মনমোহন সিংয়ের জমানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলেছেন সুশীলকুপমার শিণ্ডে। এর আগেও কংগ্রেসের বিরুদ্ধে এই নিয়ে আক্রমণ শানিয়েছে বিজেপি। পরিস্থিতি সামাল দিেত কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছিলেন পাকিস্তান কাশ্মীরে অশান্তি ছড়ানোর চেষ্টা চলেছে। মোদীর আমেরিকা সফরের আগে শশী থারুর টুইটে কাশ্মীর ইস্যুতে মোদীকে সমর্থনের কথা বলেছিলেন। কিন্তু তার পরেই শেষ রক্ষা হয়নি। রাষ্ট্রপুঞ্জে কাশ্মীর সিদ্ধান্তের বিরোধিতায় সেই কংগ্রেস নেতাদের প্রসঙ্গ টেনে এনেছিলেন ইমরান খান।












Click it and Unblock the Notifications