Gujarat By Election: লোকসভা নির্বাচনের আগে বিজেপির ধাক্কায় বেলাইন আপ-কংগ্রেস, একনজরে ফলাফল
লোকসভা নির্বাচন ২০২৪-এর আগে গুজরাতের পুরসভা উপনির্বাচনে প্রত্যাশিত সাফল্য পেল বিজেপি। বিজেপির ধাক্কায় একপ্রকার বেলাইন হয়ে গেল কংগ্রেস ও আম আদমি পার্টি। কংগ্রেস যদিও বা কয়েকটি জিতে মুখরক্ষ করল, আম আদমি পার্টি ধুলিসাৎ হয়ে গেল গুজরাতের এই উপনির্বাচনে।
মঙ্গলবার গুজরাত নগরপালিকা উপনির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে প্রায় তিন-চতুর্থাংশ সাফল্য পেয়েছে বিজেপি। ৩০টি আসনের মধ্যে ২১টিতে জয়ী হয়েছে বিজেপি। বাকি আসনগুলি গিয়েছে কংগ্রেসের দখলে। আম আদমি পার্টি কোনও আসনই দখল করতে পারেনি।

শুধু এখানেই শেষ নয়, বিজেপি ঝড়ে কংগ্রেস তিনটি আসনে জামানত জব্দ হয়েছে। আর আম আদমি পার্টি জামানত হারিয়েছে পাঁচটি আসনে। তার মধ্যে রয়েছে সুরত, রাজপিপলা, গোধরা, পোরবন্দর ও ধানগড়া। মোট ২৯টি পুরসভা ও একটি পুরনিগমে ভোট হয়েছিল।
এই জয়ের পর বিজেপি উচ্ছ্বসিত। তাদের কথায়, গুজরাতের জনগণ বিজেপির উপর আস্থা রেখেছে। বিজেপির দৃষ্টিভঙ্গির সঙ্গে সহমত পোষণ করেছে এই বিপুল সমর্থনের জন্য। এই সাফল্যের নেপথ্যে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিগদর্শন রাজ্য বিজেপি সভাপতি সি আর পাতিলের নেতৃত্বের নির্দেশনা।
তারপর মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল গুজরাতকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে। তাঁর প্রশাসনের দক্ষ শাসনের অধীনে রাজ্যের দ্রুত উন্নয়ন হচ্ছে। রাজ্যকে সঠিক পথে চালিয়ে করছেন তিনি। আর তরা ফল বিজেপি পাচ্ছে হাতেনাতে। সর্বত্রই বিজেপির জয়জয়কার। বিজেপির কাছে ধোপে টিকছে না বিরোধীদের কোনও প্রতিরোধই।
গুজরাত কংগ্রেসের সভাপতি শক্তিসিংহ গোহিল অবশ্য দাবি করেছেন, যে আসনগুলিতে ভোট হয়েছে, তার মধ্যে কংগ্রেসের দখলে ছিল পাঁচটি। সেখানে এবার তারা ৯টি আসনে জয়ী হয়েছে। একটি আসনে তারা হেরেছে মাত্র দু-ভোটে আর একটি আসনে মাত্র চার ভোটে। ফলে শোচনীয় পরাজয় বলাটা ঠিক নয়। তবে আমরা বিজেপিকে হারাতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications