মোড় ঘুরল মোদী-রাজ্যে, কংগ্রেসকে ধরাশায়ী করে ভোটে বিপুল জয় পেল বিজেপি

লোকসভা ভোটে সাফল্যের পর থেকে শুধু ব্যর্থতা আর ব্যর্থতা। বিধানসভা নির্বাচন হোক বা পঞ্চায়েত কি পুরসভা, কিংবা উপনির্বাচন। বিভিন্ন ভোটে শুধু হেরেই চলছিল বিজেপি।

লোকসভা ভোটে সাফল্যের পর থেকে শুধু ব্যর্থতা আর ব্যর্থতা। বিধানসভা নির্বাচন হোক বা পঞ্চায়েত কি পুরসভা, কিংবা উপনির্বাচন। বিভিন্ন ভোটে শুধু হেরেই চলছিল বিজেপি। অবশেষে মোড় ঘুরল সেই মোদী-রাজ্যে গিয়ে। গুজরাটের ভোট ময়দানে এসে ফের সাফল্যের মুখে দেখল বিজেপি। পঞ্চায়েত উপনির্বাচনে জিতল গেরুয়া শিবির।

কংগ্রেসকে ধরাশায়ী করে জয় বিজেপির

কংগ্রেসকে ধরাশায়ী করে জয় বিজেপির

মোদী-রাজ্যে পঞ্চায়েতের উপনির্বাচনে কংগ্রেসকে ধরাশায়ী করে ছাড়ল গেরুয়া শিবির। ৩৩টি আসের নির্বাচনে বিজেপি একাই পেল ২৯টি। কংগ্রেস জিতল মাত্র তিনটি আসনে। বাকি আসনটি জিতেছেন নির্দল প্রার্থী। বিজেপি যে ২৯টি আসনে জিতেছে, তার মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তিন আসনে।

৩০-এ ২৬ বিজেপি

৩০-এ ২৬ বিজেপি

ভোট হয়েছিল মাত্র ৩০টি আসনে। তার মধ্যে ২৬টিতে জিতেছে বিজেপি। লোকসভার পর বিগত সাতমাসে সে অর্থে কোনও সাফল্য পায়নি বিজেপি। হরিয়ানাতে ক্ষমতা ধরে রাখলেও, সেখানে ম্যানেজ করতে হয়েছে। মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের পাশাপাশি উপনির্বাচন ও পুরসভা-পঞ্চায়েতে হেরেছে বিজেপি।

জেলা পঞ্চায়েতে হারল বিজেপি

জেলা পঞ্চায়েতে হারল বিজেপি

গুজরাটে পঞ্চায়েতের উপনির্বাচনে জিতলেও জেলা পঞ্চায়েতে আবার খারাপ ফল করেছে বিজেপি। জেলা পঞ্চায়েতের তিনটি আসনে ভোট হয়েছিল। তার মধ্যে দুটিতে জয়ী হয়েছে কংগ্রেস। বিজেপি জিতেছে মাত্র একটিতে।

তালুক পঞ্চায়েতে সাফল্য বিজেপির

তালুক পঞ্চায়েতে সাফল্য বিজেপির

আর ২৭টি তালুক পঞ্চায়েতে ভোট হয়েছিল, সেখানেও সাফল্য পেয়েছে বিজেপি। ২৭টির মধ্যে ২৫টিতে জিতেছে বিজেপি। কংগ্রেস জিতেছে মাত্র একটি আসনে। বাকি একটি আসন জিতেছেন নির্দল প্রার্থী। এই ফলাফলে উচ্ছ্বসিত বিজেপি শিবির।

গুজরাটে বিজেপির অক্সিজেন

গুজরাটে বিজেপির অক্সিজেন

লোকসভার পরে অবশ্য কর্ণাটকে সাফল্য পেয়েছিল বিজেপি। ১৫টি কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির জয়জয়কার হয়। এবার সাফল্য মোদীরাজ্য গুজরাটে। এই জয় বিজেপিকে অক্সিজেন দিচ্ছে। মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ও রাজ্য সভাপতি জিতু ভাগানি এই জয়ের পর দলীয় কর্মীদের ধন্যবাদ দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+