'অন্তত আমরা স্যুটকেস সরকার নই', রাহুল গান্ধীর 'স্যুট-বুট সরকার' কটাক্ষের পাল্টা বিজেপির
নয়াদিল্লি, ২১ এপ্রিল : দীর্ঘ বিশ্রামের পর ফিরে এসেই আক্রমণাত্মক শরীরী ভাষায় নরেন্দ্র মোদী সরকারকে স্যুট-বুটের সরকার বলে কটাক্ষ করেছিলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। তারই পাল্টা জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।
মঙ্গলবার, রাহুলের স্যুট-বুট কটাক্ষের পাল্টা জবাবে রবিশঙ্কর প্রসাদ বলেন, যাই হোক মোদী সরকার অন্তত স্যুটকেস সরকার নয়।

রাহুল গান্ধীর মন্তব্য নিয়ে রবিশঙ্কর প্রসাদের কাছে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, "আমরা অন্তত স্যুটকেস সরকার নই।" যদিও এই মন্তব্যের মধ্যে দিয়ে তিনি কী বোঝাতে চাইছেন তা নিজের মুখে স্পষ্ট না করলেও, ১০ বছর ধরে ইউপিএ সরকারের বিরুদ্ধে যে একাধিখ দুর্নীতির অভিযোগ উঠেছে মূলত তার দিকেই রবিশঙ্কর প্রসাদ ইঙ্গিত করেছেন বলে মনে করা হচ্ছে।
এর আগে সোমবার জমি অধিগ্রহণ বিলের বিরোধিতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। বলেন, আপনার সরকার ধনি মানুষদের সরকার। স্যুট-বুটের সরকার। স্যুট বলতে এখানে রাহুল গান্ধীর সেই স্যুটের কথা বলেছেন যাতে লাইন দিয়ে তাঁর নামের মনোগ্রাম ছিল, এবং যা পরে বিতর্ক সৃষ্টিও করেছিল। পরে অবশ্য তা নিলাম করা হয়.












Click it and Unblock the Notifications