জমা জল সরাতে ম্যানহোলে ঢুকলেন খোদ বিজেপি কাউন্সিলর, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
জমা জল সরাতে ম্যানহোলে ঢুকলেন খোদ বিজেপি কাউন্সিলর, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
ম্যানহোলে ঢুকছেন এক কর্ণাটকের ম্যাঙ্গালুরুর বিজেপি কাউন্সিলর। সম্প্রতি এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে হইচই। সূত্রের খবর, শহরে ঝড়-বৃষ্টির পরে, বিজেপি কাউন্সিলর মনোহর শেট্টি নিজেই রাস্তায় আটকে থাকা জল সরাতে নর্দমার ভিতরে গিয়েছিলেন বলে জানা যাচ্ছে।

সাধারণ ভাবে কোনও এলাকায় জল জমলে মানুষ প্রথমে কাউন্সিলরের দফতরে ফোন করেন। তারপর জলনিকাশি দফতরের কর্মীরা গিয়ে সেই এলাকার জল পরিষ্কারের কাজ করেন। কিন্তু ম্যাঙ্গালুরুর ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো চিত্র দেখা গেল। কোনও শ্রমিক না থাকায় রাস্তার জমা জল পরিষ্কার করতে এবার নিজেই নর্দমার ভিতরে যান ম্যাঙ্গালুরুর কাদরী দক্ষিণের আসনের এই কাউন্সিলর। এই প্রসঙ্গে মনোহর বলেন, “ ম্যানহোলে ঢোকার জন্য আমরা সর্বদা গরিব মানুষ গুলোর উপর জোর খাটাতে পারিনা। তাই একজন জনপ্রতিনিধি হিসাবে দ্রুত সমস্যার সমাধান করতে আমি এই কাজ করেছি। ”
এরপর ম্যানহোলের ভিতর তেকে বেরোতেই অনেকেই তার ছবিও তোলেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তাকে সাধুবাদ জানিয়েছেন সমাজের বিভিন্ন মহলের মানুষ। এই ঘটনার পরেই মনোহর শেট্টি জানান ভারী বর্ষণের কারণে ড্রেনের মুখে অনেক আবর্জনা আটকা পড়েছিল। যার জেরে রাস্তায় জমছিল জল। সমস্যায় পড়ছিলেন পথচারীরা। পাশাপাশি যান চলাচলেও বাধা সৃষ্টি হচ্ছিল। বেশ কিছু শ্রমিকের এই কাজটি করার কথা থাকলেও তারা বর্তমানে তা করতে অস্বীকার করে। পরবর্তীতে মেশিন বসিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হলেও তাও বাধার মুখে পড়ে। এরপর কার্যত বাধ্য হয়েই নিজেই ম্যানহোলের মধ্যে যান ওই কাউন্সিলর।












Click it and Unblock the Notifications