'আজাদি' চেয়ে প্যারোডি গানে সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ কংগ্রেস-বিজেপির
অভিনেতা রণবীর সিংয়ের সিনেমা গলি বয়-এর গানের কথা নিয়ে তার প্যারোডি বানিয়ে একে অপরের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অবতীর্ণ হয়েছে কংগ্রেস ও বিজেপি।
অভিনেতা রণবীর সিংয়ের সিনেমা গলি বয়-এর গানের কথা নিয়ে তার প্যারোডি বানিয়ে একে অপরের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অবতীর্ণ হয়েছে কংগ্রেস ও বিজেপি। টুইটারে দুই দলই নিজেদের মতো করে তা পোস্ট করেছে। যা নিয়ে বেশ শোরগোল পড়ে গিয়েছে।

বিজেপি ভিডিও পোস্ট করে লিখেছে, যখন রাহুল গান্ধী সারা রাত জেগে ভাবছেন পরের দিন সকালে কোন মিথ্যা কথাটা বলব, ততক্ষণ আপনারা এটা শুনন ও ২০১৯ সালের লক্ষ্য স্থির করুন।
While @RahulGandhi will stay up all night wondering what new lies to peddle tomorrow morning, we leave you with this goal for 2019.
— BJP (@BJP4India) February 8, 2019
Have a happy friday night, people! :) pic.twitter.com/WOXOJ1QPYO
ভিডিও শুরু হচ্ছে আজাদি স্লোগান দিয়ে যে স্লোগান ২০১৬ সালে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে গিয়ে গ্রেফতার হন বাম ছাত্রনেতা কানহাইয়া কুমার। পরে তিনি সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ ওঠে।
डर के आगे आज़ादी। #Azadi pic.twitter.com/WGHw3Q7Ndo
— Congress (@INCIndia) February 8, 2019
বিজেপির টুইটের আধ ঘণ্টার মধ্যে কংগ্রেস টুইট করে একই গান অন্য প্যারোডিতে। লেখে, ডরকে আগে আজাদি। মোদী সরকারকে এই গানের লাইনে লাইনে ঠুকেছে কংগ্রেস। কেন্দ্রে বিজেপি সরকারের কাছ থেকে আজাদি চেয়েছে কংগ্রেস।












Click it and Unblock the Notifications