বিজেপি–কংগ্রেস সংঘর্ষ ত্রিপুরায়, মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে ১৪৪ ধারা জারি
বিজেপি–কংগ্রেস সংঘর্ষ ত্রিপুরায়, মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে ১৪৪ ধারা জারি
শনিবার বিজেপি বনাম কংগ্রেস সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ত্রিপুরা। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বিধনসভা কেন্দ্র বনমালিপুরে যোগদানের কর্মসূচি চলাকালীন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপরই ত্রিপুরা প্রশাসন আগরতলার কিছু এলাকায় ১৪৪ ধারা জারি করে।

এই সংঘর্ষে স্থানীয় বিজেপি অফিস ভাঙচুর করার অভিযোগ ওঠে কংগ্রেসের বিরুদ্ধে। অপরদিকে, গুরুতর আহত হন প্রাক্তন বিজেপি মন্ত্রী সুদীপ রায় বর্মন, যিনি সম্প্রতি কংগ্রেসে যোগ দিয়েছেন। এছাড়া উভয় দল থেকেই আর কোনও আহতের খবর পাওয়া যায়নি। পুলিশের এক শীর্ষ অফিসার এই ঘটনা প্রসঙ্গে বলেন, 'কীভাবে সংঘর্ষের সূত্রপাত এবং এর জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বের করতে আমরা আমাদের তদন্ত শুরু করেছি। এখনও পর্যন্ত আমরা কোনও অভিযোগ পাইনি। শনিবার রাতে আর কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। যদি এই ঘটনার সঙ্গে যুক্ত কাউকে খুঁজে পাওয়া যায়, তবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।’
পরে, রাজ্য প্রশাসন আগরতলার কিছু জায়গায় বিধিনিষেধ আরোপ করে যা এই এলাকায় পাঁচ বা তার বেশি লোকের সমাবেশ নিষিদ্ধ করা হয়েছিল। শনিবার রাত সাড়ে দশটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছিল। এ প্রসঙ্গে বিজেপি মুখপাত্র নবেন্দ্যু ভট্টাচার্য বলেন, 'আমাদের মণ্ডল অফিসে হামলা চালানো হয়। আমাদের বহু কর্মীকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। আমরা এখনও জানি না যে ঠিক কতজন কর্মী আহত হয়েছেন। কংগ্রেসের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটেছে কিন্তু তারা এই হামলার জন্য আমাদের দায়ি করছে। এই অভিযোগ একেবারে ভিত্তিহীন।’ সুদীপ রায় বর্মন পরে পদক্ষেপ না করার জন্য পুলিশকে দায়ি করেছেন। শনিবার উভয় দলের পক্ষ থেকেই প্রতিবাদ মিছিল বের করা হয় এবং এই ঘটনার জন্য উপযুক্ত পদক্ষেপের দাবি করেছে বিজেপি–কংগ্রেসের পক্ষ থেকে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications