তিহার জেলে আরাম করে বডি মেসেজ মন্ত্রীমশাইয়ের, কেজরিওয়াল ও সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে অভিযোগ দায়ের বিজেপির
দিল্লির বিজেপি শনিবার রাজ্যের মন্ত্রী সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। অভিযোগ দায়ের হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধেও। সম্প্রতি একটি ভিডিওতে দেখা গিয়েছে জেলের মধ্যে সত্যেন্দ্র জৈন এক ব্যক্তিকে দিয়ে মেসেজ করাচ্ছে। ঘটনাটি ঘটে তিহার জেলে।এই জেলে একবার গেলে বেরনো শক্ত। আর সেখানেই কি না মন্ত্রীমশাই জেলের মধ্যে শরীরে দলামালাই করাচ্ছেন! জেলের ওই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। এরপরেই দুই দলের মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়ে যায় স্বাভাবিক কারণেই।













Click it and Unblock the Notifications