Rahul Gandhi: মিথ্যে রটিয়ে ষড়যন্ত্র করছেন, রাহুলের বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ BJP

ভোট যত এগিয়ে আসছে তত কংগ্রেসের উপর চাপ বাড়াচ্ছে গেরুয়া শিবির। এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে গুরুতকর অভিযোগ এনে কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। কমিশনে তারা নালিশ করেছে কংগ্রেস নেতা সাধারণ মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করে দিচ্ছেন। তিনি চাইছেন প্রাদেশিক বিবাদ আর ভাষাগত বিভেদ তৈরি হয়ে যাক ভোটারদের মধ্যে।

বিজেপি নেতা তরুণ চৌ জানিয়েছেন, তিনি কমিশনে অভিযোগ করেছেন রাহুল গান্ধী ভোটারদের মধ্যে ভাষাগত এবং প্রাদেশিক বিভেদ তৈরি করে ভোট ভাগ করে দিতে চাইছেন। এদিক আবার কংগ্রেস পাল্টা প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে কমিশনে নালিশ করেছেন। প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন যদি ক্ষমতায় আবার আসে কংগ্রেস তাহলে দেশের সব সম্পদ বিক্রি করে দেবে বিদেশে।

Rahul Gandhi

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসের ইস্তাহার নিয়ে কটাক্ষ করে বলেছিলেন, কংগ্রেস তাঁদের ইস্তেহারে লিখেছে তারা যদি ক্ষমতায় আসে তাহলে দেশের সকলের সব সম্পদ সার্ভে করা হবে। এমনকী মা-বোনেদের গয়নাও তারা ছাড়বে না। এমনকী মঙ্গলসূত্রেরও হিসেব নেবে।

কংগ্রেস প্রথম থেকেই বিভেদের রাজনীতি করে চলেছে বলে অভিযোগ করেছে বিজেপি। গত লোকসভা নির্বাচনে কংগ্রেস অত্যন্ত খারাপ ফলাফল করেছিল। এমনকী কংগ্রেসের গড়েও হারতে হয়েছিল রাহুল গান্ধীকে। এবার এখনও পর্যন্ত অমেঠি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেনি কংগ্রেস। রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধী যে সেখানে আর প্রার্থী হচ্ছেন না সেটা স্পষ্ট হয়ে গিয়েছে।

এদিকে এই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। এদিকে প্রচার নিয়ে সংকটে পড়েছে কংগ্রেস। কারণ কংগ্রেসের অ্যাকাউন্ট নাকি ফ্রিজ করে দিয়েছে কংগ্রেস। এই নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে কংগ্রেস। বিজেপি চক্রান্ত করে এটা করেছে বলে অভিযোগ করা হয়েছে। সেই সঙ্গে আয়কর নোটিসও পেয়েছে কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+