গেহলট সরকার ফেলার জন্য মুম্বই থেকে টাকা এনেছিল বিজেপি, দাবি কংগ্রেস নেতার

গেহলট সরকার ফেলার জন্য মুম্বই থেকে টাকা এনেছিল বিজেপি, দাবি কংগ্রেস নেতার

রাজস্থানে অশোক গেহলট সরকার ফেলার জন্য মুম্বই থেকে টাকা এনেছিল বিজেপি। এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন কংগ্রেস নেতা সচিন সাওয়ন্ত। মহারাষ্ট্র কংগ্রেসের সাধারণ সম্পাদক সচিন সাওয়ন্ত। কংগ্রেস নেতার অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করা হবে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্র সচিব অনিল দেশমুখ।

মুম্বই থেকে অর্থ সংগ্রহ বিজেপির

মুম্বই থেকে অর্থ সংগ্রহ বিজেপির

রাজস্থানে অশোক গেহলট সরকার ফেলার জন্য মুম্বই থেকে টাকা পাঠানো হয়েছিল রাজস্থানে। এমনই অভিযোগ করেছেন মহারাষ্ট্র কংগ্রেসের সাধারণ সম্পাদক সচিন সাওয়ন্ত। তারপরেই নড়ে চড়ে বসেছে মহারাষ্ট্র সরকার। ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ।

 ব্যবসায়ীদের কাছে অর্থ সংগ্রহ

ব্যবসায়ীদের কাছে অর্থ সংগ্রহ

মহারাষ্ট্র কংগ্রেসের সাধারণ সম্পাদক দাবি করেছেন মহারাষ্ট্রে ব্যবসায়ীদেরকাছ থেকে অর্থ সংগ্রহ করেছে কংগ্রেস।
সেই টাকা পাঠানো হয়েছে রাজস্থানে। কীভাবে সেই টাকা রাজস্থানে পাঠানো সেটাই তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী। সেটা প্রমাণিত হলে কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন তিনি।

 গ্রেফতার সঞ্জয় জৈন

গ্রেফতার সঞ্জয় জৈন

রাজস্থানে অশোক গেহলট সরকার ফেলার চক্রান্তের অভিযোগে গ্রেফতার করা হয়েছে সঞ্জয় জৈনকে। তাঁকে জেরা করছে রাজস্থান পুলিস। অশোক গেহলট সরকার ফেলার চক্রান্ত করার অডিও টেপে তাঁর গলা ছিল বলে জাবি রাজস্থান কংগ্রেসের।

সিবিআই তদন্তের দাবি

সিবিআই তদন্তের দাবি

কংগ্রেসের অভিযোগে অডিও টেপ কাণ্ডের সিবিআই তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। কংগ্রেস বিজেপির বিরুদ্ধে চক্রান্ত করছে বলে অভিযোগ করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+