রাজস্থানে তুল্যমূল্য লড়াইয়ে কংগ্রেস-বিজেপি, কে এগিয়ে, কী বলছে অঙ্ক

রাজস্থানে বিজেপি কিছুটা পিছিয়ে গেলেও শেষ দৌড়ে অনেকটা মেকআপ করে ফেলেছে।

রাজস্থানে বিজেপি কিছুটা পিছিয়ে গেলেও শেষ দৌড়ে অনেকটা মেকআপ করে ফেলেছে। ফলে কংগ্রেস প্রথম দৌড়ে যতটা এগিয়ে ছিল, এখন ততটা নেই। বিজেপি সমানে টক্কর দিচ্ছে। ইন্ডিয়া টুডের সমীক্ষা বলছে, ৪৫ শতাংশ মানুষ সরকারের বদল চাইছে। আর ৪৪ শতাংশ মানুষ বসুন্ধরা রাজে সিন্ধিয়ার সরকারের ওপরেই ভরসা রাখছেন।

ইন্ডিয়া টুডে সমীক্ষা

ইন্ডিয়া টুডে সমীক্ষা

ইন্ডিয়া টুডের গত মাসের সমীক্ষা বলছে, অংশগ্রহণকারী ৪৩ শতাংশ মানুষ বদলের পক্ষে কথা বলেছেন। ৩৯ শতাংশ মানুষ এই বিজেপি সরকারকেই রেখে দিতে বলেছেন। এই মাসে তার কিছুটা বদল হয়েছে। বিজেপির পক্ষে সমর্থন বেড়েছে।

কমেছে দূরত্ব

কমেছে দূরত্ব

সমীক্ষা বলছে, টিকিট বণ্টনের পর রাজস্থানের বিজেপি ও কংগ্রেসের মধ্যের দূরত্ব কমে এসেছে। মনে করা হচ্ছে, বিজেপির চেয়ে বেশি বিদ্রোহী কংগ্রেসে রয়েছে। কয়েকটি অঞ্চলে বিজেপি এগিয়ে রয়েছে। কোনও কোনও অঞ্চলে কংগ্রেস এগিয়ে রয়েছে।

আড়াআড়ি ভাগ

আড়াআড়ি ভাগ

ইন্ডিয়া টুডের সমীক্ষা বলছে, তপশিলি জাতি ও উপজাতি, মুসলমান, মীনা, গুজ্জর, মেঘওয়াল, ভীল সম্প্রদায় বর্তমান বিজেপি সরকারের বিরুদ্ধে ভোট দিতে চলেছে। অন্যদিকে ওবিসি, জেনারেল, জাট, কুমহার, মালি, ব্রাহ্মণ, বৈশ্য ও রাজপুতরা এই সরকারকে রেখে দিতে ভোট দেবে।

মোট সাতটি অঞ্চল

মোট সাতটি অঞ্চল

রাজস্থানে অঞ্চলগুলি মোট সাতটি ভাগে বিভক্ত। আহিরওয়াল (২২টি আসন), ধুন্ধার (৪৪টি আসন), হাডোটি (১৭টি আসন), জয়সলমের-বিকানের (২০টি আসন), মারওয়ার (৪১টি আসন), মেওয়ার (৩৫টি আসন) ও শেখাওয়াতি (২১টি আসন)। এখন দেখার কোন অঞ্চল কাকে ভোট দিতে জিতিয়ে আনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+