উত্তর প্রদেশ নগর নিগম নির্বাচনেও গেরুয়া ঝড়,জিতের দোরগোড়ায় দাঁড়িয়ে যা বললেন যোগী
উত্তরপ্রদেশ নগর নিগম নির্বাচনে ইতিমধ্যেই ১৬ এর মধ্যে ১৪ টি আসনে জিতে গিয়েছে বিজেপি।
উত্তরপ্রদেশ নগর নিগম নির্বাচনে ইতিমধ্যেই ১৬ এর মধ্যে ১৪ টি আসনে জিতে গিয়েছে বিজেপি। জয়ের দোড় গোড়ায় দাঁড়িয়ে ,এই জয়কে নরেন্দ্র মোদীর ভাবধারার জয় বলে ব্যাখ্যা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য়নাথ।

নির্বাচন সংগঠিত হয় ২২,২৬,২৯ নভেম্বর। আজই ছিল তার গণনা। নির্বাচনের হাত ধরে লখনউতে ১০০ বছর পর আবার কোনও মহিলা মেয়রকে পাওয়া যাবে। নির্বাচনে মোট ৭৯,১১৩ জন প্রার্থী অংশ নিয়েছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অনরুণ জেটলি জানিয়েছেন , কেন্দ্রীয় সরকারের জিএসটি লাগুর পরই এই নির্বাচন হওয়ায়, সেই কর ব্যবস্থা নিয়েও মানুষের মতামত উঠ আসছে এই নির্বাচনের ফলাফলে। এদিকে, যোগী আদিত্যনাথ বলেন ২০১৯ লোকসভা নির্বাচনে বড় রকমের জয় পেতে আরও ঝাঁপাবে বিজেপি।
Yeh chunav humko zimmedar banane ke liye hai. Yeh chunaav sabhi ki aankhen kholne wala raha aur jo log isse Gujarat se jod kar dekhte the unki aankhe bhi kholne wala raha: Uttar Pradesh CM Yogi Adityanath #UPCivicPolls2017 pic.twitter.com/2qnhChfm5U
— ANI UP (@ANINewsUP) December 1, 2017
উত্তরপ্রদেশে যোগী সরকার , শাসন ভার নেওয়ার ৮ মাস পর এই নির্বাচন ছিললিটমাস টেস্ট বিজেপি-র কাছে। সরকারি হাসপাতালে শিশু মৃত্যু থেকে অযোধ্যা ইস্যুতে বিজেপি-র অবস্থান উত্তর প্রদেশের মানুষকে কতটা প্রভাবিত করতে পেরেছে তা খানিকটা এই নির্বাচনে উঠে আসবে বলে অনেকেই মত প্রকাশ করেন।












Click it and Unblock the Notifications