শীঘ্রই জেলে যাবেন ফারুক আবদুল্লা! জম্মু ও কাশ্মীরের আসন্ন বিধানসভা নির্বাচনের ফল নিয়ে বড় দাবি বিজেপির
শীঘ্রই জেলে যাবেন ফারুক আবদুল্লা! জম্মু ও কাশ্মীরের আসন্ন বিধানসভা নির্বাচনের ফল নিয়ে বড় দাবি বিজেপির
জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল থেকে কেন্দ্রশাসিত অঞ্চল, অনেক পরিবর্তন হয়েছে সেখানে। তবে লাদাখকে বাদ দিয়ে সেখানে রাজ্যের মর্যাদা ফেরানো হবে বলে আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ সেখানে বিধানসভা নির্বাচন করা হবে খুব তাড়াতাড়ি। আসন্ন বিধানসভা ভোটের ফল নিয়ে আশাবাদী বিজেপির তরফে কাশ্মীরের দায়িত্বপ্রাপ্ত নেতা সুনীল শর্মা। তিনি কটাক্ষ করে বলেছেন পিডিপি এবং এনসিপি উভয় দলকেউ মানুষ প্রত্যাখ্যান করেছে। এর মধ্যে পিডিপির যা পরিস্থিতি, তাতে তারা কবরে চলে যাওয়ার মতোই, বলেছেন ওই নেতা।

পরবর্তী মুখ্যমন্ত্রী বিজেপির
জম্মু ও কাশ্মীরে বিজেপি উপ মুখ্যমন্ত্রীত্ব পর্যন্ত পেয়েছে। কিন্তু গেরুয়া শিবিরের কেউ কোনও দিন মুখ্যমন্ত্রীর আসনে বসতে পারেননি। এবার তাদের সেই স্বপ্ন পূর্ণ হতে চলেছে বলেই দাবি। বিজেপি নেতা সুনীল শর্মা দাবি করেছেন জম্মু ও কাশ্মীরের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন বিজেপির থেকে। আর তারাই রাজ্যে সরকার গঠন করবেন। এই বিষয়টি বিরোধীদের তরফে বেদনাদায়ক হবে বলে মন্তব্য করেছেন তিনি।

জেলে যাবেন ফারুক আবদুল্লা
এতটা সময়ে বছরের পর বছর ধরে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী থেকেছেন ফারুক আবদুল্লা। পরবর্তী সময়ে তাঁর ছেলে ওমর আবদুল্লা ন্যাশনাল কনফারেন্সের হয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন। বিজেপির দাবি, তারা রাজ্যে ক্ষমতায় আসলে ফারুক আবদুল্লাকে জেলে যেতে হবে। বিজেপি নেতা সুনীল শর্মা বলেছেন, জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা ফেরানো নিয়ে সেখানকার জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। তিনি আরও বলেছেন, বিরোধী রাজনৈতিক দলগুলির নেজস্ব এডেন্ডা রয়েছে। তার মাধ্যমেই তারা তাদের রাজনীতিকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে।
বিজেপি নেতা আরও বলেছেন, পিডিপি ফল ব্যবসায়ীদের ব্যবহার করে কাশ্মীরের শান্তি নষ্ট করার চেষ্টা করবে, কিন্তু কাশ্মীরের জনগণ এধরনের বিভ্রান্তিকর রাজনীতি মেনে নেবে না।

সাধারণ মানুষকে শোষণ করেছে এনসি ও পিডিপি
বিজেপি নেতা অভিযোগ করেছেন, গত প্রায় ৭০ বছর ধরে ন্যাশনাল কনফারেন্স এবং পিডিপি জম্মু ও কাশ্মীরের জনগণকে শোষণ করেছে। কিন্তু ২০১৯-এর অগাস্টের পর থেকে সেখানকার পরিকাঠামো এবং উন্নয়নে ব্যাপক পরিবর্তন এসেছে। তাঁর অভিযোগ, জম্মু ও কাশ্মীরে হত্যা ও লুটপাটের সঙ্গে জড়িত রয়েছে ন্যাশনাল কনফারেন্স।

একাই ক্ষমতায় আসবে বিজেপি
ওই বিজেপি নেতার দাবি, আসন্ন বিধানসভার নির্বাচনে জম্মু ও কাশ্মীরে একাই ক্ষমতায় আসবে বিজেপি। এব্যাপারে অন্য কোনও রাজনৈতিক দলের সাহায্য তাদের প্রয়োজন হবে না। পাশাপাশি তিনি জানিয়েছেন, শীঘ্রই সেখানকার মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করা হবে।

ঐতিহাসিক সমাবেশ করবেন অমিত শাহ
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর জম্মু ও কাশ্মীর সফর শুরু করতে চলেছে। সেই সফরে তিনি বারামুলায় সভা করবেন। বারামুলায় অমিত শাহের সভা ঐতিহাসিক হবে বলেও দাবি করা হয়েছে বিজেপির তরফে।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?












Click it and Unblock the Notifications