Lok Sabha Election: ভিডিয়ো কলে মহিলাদের গোপনাঙ্গ দেখাচ্ছেন মন্ত্রী! 'ফুটেজ' দেখিয়ে সাংঘাতিক অভিযোগ বিজেপির

Lok Sabha Election 2024: আপ সাংসদ স্বাতী মালিওয়ালের ওপরে হামলার ঘটনায় চরম অস্বস্তিতে কেজরিওয়াল। এর মধ্যেই ফের বিতর্কে আম আদমি পার্টি। সম্প্রতি পাঞ্জাব সরকারের এক মন্ত্রীর একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে তাঁকে আপত্তিকর অবস্থায় দেখা যাচ্ছে।

ওই মন্ত্রীর নাম বলকার সিং (AAP Minister Balkar Singh) বলে জানা যাচ্ছে। আর তা সামনে আসার পর থেকেই উত্তাল পাঞ্জাবের রাজ্য রাজনীতি। বিশেষ করে লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) আগে তীব্র চাঞ্চল্য ভিডিও ঘিরে।

Lok Sabha Election 2024

বিজেপি নেতা তাজিন্দার পাল সিং (Tajinder Pal Singh Bagga) তাঁর সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও শেয়ার করেন। ভিডিও'র সত্যতা যাচাই করে দেখেনি ওয়ান ইন্ডিয়া বাংলা। তবে বিজেপির শেয়ার করা ভিডিও'তে আম আদমি সরকারের মন্ত্রীকে গোপনাঙ্গ দেখাতে দেখা যাচ্ছে।

শুধু তাই নয়, বিজেপি নেতার অভিযোগ, ২১ বছরের এক তরুণী বলকার সিং'য়ের কাছে চাকরি চাইতে গেছিলেন। সেই সময় মন্ত্রী তাঁকে ভিডিও কল করতে বলেন। অভিযোগ, ভিডিও কলে ওই মহিলাকে জামা খুলতে বলেন এবং আপত্তিজনক কাজ করতে থাকেন। আর এই ভিডিও সামনে আসতেই অস্বস্তিতে মুখ্যমন্ত্রী মান সরকার।

ভগবন্ত মান সরকারের কাছে অবিলম্বে অভিযুক্ত মন্ত্রীকে বরখাস্তের দাবিতে আন্দোলনে নেমেছে সে রাজ্যের বিজেপি নেতৃত্ব। এমনকি এই বিষয়ে জাতীয় মহিলা কমিশনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন বিজেপি নেতা তাজিন্দার পাল সিং (Tajinder Pal Singh Bagga)। তাঁর দাবি, আম আদমি পার্টির একাধিক নেতা এমন কাজের সঙ্গে যুক্ত। এমন আরও প্রমাণ রয়েছে বলে দাবি বিজেপি নেতার।

Tajinder Pal Singh Bagga

এই প্রসঙ্গে তিনি আরও বলেন, এর আগে অরবিন্দ কেজরিওয়াল সরকারের মন্ত্রী সন্দীপকে রেশন কার্ড তৈরির জন্য এক মহিলাকে যৌন নির্যাতন করতে দেখা গিয়েছিল। এমন একটি ভিডিও ভাইরাল হওয়ার পর অরবিন্দ কেজরিওয়ালকে তার মন্ত্রীকে বরখাস্ত করতে হয়। এবার মান সরকারের মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ। বিষয়টিকে অবশ্যই গুরুত্ব দিয়ে দেখা উচিৎ বলে মন্তব্য বিজেপি নেতা তাজিন্দার পাল সিং (Tajinder Pal Singh Bagga) এর।

আগামী ১লা জুন পাঞ্জাবে লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) রয়েছে। আর তার আগে এই ভাইরাল ভিডিও সে রাজ্যে আম আদমি পার্টিকে চাপের মধ্যে ফেলবে বলেই মত রাজনৈতিক কারবারিদের। এই বিষয়ে আপের তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+