একের পর এক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের পদত্যাগ! ২৪ এর আগে নেপথ্যে কি নয়া ছক মোদী-শাহদের?
শনিবাসরীয় দুপুরে হঠাত ঝটকা! গুজরাত যা কিনা বিজেপির শক্তঘাঁটি হিসাবেই পরিচিত। আর সেখানে হঠাত 'ইন্দ্রপতন'। মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন বিজয় রুপানি। যেখানে সামনেই সে রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে হঠাত করে মুখ্যমন্
শনিবাসরীয় দুপুরে হঠাত ঝটকা! গুজরাত যা কিনা বিজেপির শক্তঘাঁটি হিসাবেই পরিচিত। আর সেখানে হঠাত 'ইন্দ্রপতন'। মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন বিজয় রুপানি। যেখানে সামনেই সে রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে হঠাত করে মুখ্যমন্ত্রী পদ থেকে রুপানির ইস্তফা ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে।
কেন ইস্তফা সেই বিষয়ে স্পষ্ট ভাবে কিছু বলতে চাননি রুপানি।

তবে রাজ্যের মানুষকে ধন্যবাদ দিয়ে পদ থেকে সরে গিয়েছেন তিনি। তবে রহস্যজনক ভাবে ভোটের আগে একের পর এক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা পদত্যাগ করছেন।
তথ্য বলছে, গত এক বছরে বিজেপি শাসিত রাজ্যের তিনজন মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন। প্রথমে বিএস ইয়েদুরাপ্পা। কর্নাটকের মুখ্যমন্ত্রী। উত্তরাখন্ড পরপর দুজন মুখ্যমন্ত্রী পদত্যাগ করেন। উত্তরাখন্ডেও সামনে ভোট। আর তার আগে সেখানেও একই ভাবে পদত্যাগ করেছেন মুখ্যমন্ত্রী। আর সেই তালিকাতে এবার যুক্ত হলেন বিজয় রুপানি।
কিন্তু তাঁরা কি পদত্যাগ করছেন নাকি করানো হচ্ছে? তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তবে রুপানির পদত্যাগের পরেই হৈচৈ পড়ে গিয়েছে গুজরাতে। জানা যাচ্ছে, আগামীকাল রবিবার জরুরি বৈঠক ডাকা হয়েছে। রুপানির জায়গাতে কাকে দায়িত্ব দেওয়া হবে তা ঠিক করতে এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে।
তবে রুপানির পদত্যাগের পরেই গুজরাতের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবে সে বিষয়ে একাধিক নাম উঠে আসছে। যেমন সে রাজ্যের বিজেপি রাজ্য সভাপতি সি আর পাটিল, উপমুখ্যমন্ত্রী নীতিন পাটেল। এমনকি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকেও গুজরাতের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব দেওয়া হতে পারে বলে খবর। এছাড়াও আরও বেশ কয়েকটি নাম শোনা যাচ্ছে গুজরাতের মুখ্যমন্ত্রী হিসাবে। তবে চূড়ান্ত নামের তালিকাতে শিলমোহর দেবেন মোদী-শাহ। এমনটাই সূত্রের খবর।
অন্যদিকে বিজেপির একটা সূত্র বলছে, রুপানির বয়স ৬৫ ের কাছকাছি। সামনেই গুজরাতের বিধানসভা নির্বাচন। সেই মোদী ম্যাজিক নেই এখন দেশজুড়ে। প্রবল মোদী বিরোধী একটা হাওয়া তৈরি হয়েছে। এই অবস্থায় রুপানির উপর ভরসা করে ভোট বৈতরনী পার করতে পারবে না বলে মত একাংশের।
আর সেই কারনে তাঁকে রাতারাতি সরিয়ে দেওয়া হল বলে মনে করা হচ্ছে। তবে ২০১৭ সালে একই ভাবে বিধানসভা নির্বাচনের আগে আনন্দিবান প্যাটেলকে সরিয়ে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব দেওয়া হয় বিজয় রুপানি। সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল!
সাংবাদিক বৈঠক বিজয় রুপানি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গুজরাতের উন্নয়নের কাজ এগিয়ে যাবে। তবে দীর্ঘদিন মুখ্যমন্ত্রী হিসাবে রাজ্যের দায়িত্ব সামলে এসেছেন রুপানি। আর এজন্যে রাজ্যের মানুষকে ধন্যবাদ জানান তিনি।
শুধু তাই নয়, বর্ষীয়ান এই বিজেপি নেতা আরও বলেন, গুজরাটে গত পাঁচ বছরে যে নির্বাচন বা উপনির্বাচন হয়েছে, সবকিছুতেই বিজেপিকে জেতানোর জন্যেও গুজরাতের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তবে এখন থেকে যে সংগঠনের দায়িত্ব সামলাবেন তিনি তা কার্যত স্পষ্ট করে দিয়েছেন রুপানি। তবে রুপানি তাঁর শেষ মন্তব্যে বলেন, নায়ি উর্জা এবং নয়া উৎসহে গুজরাটের নয়া মুখ্যমন্ত্রীকে বেছে নেওয়া হবে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications