গোয়ায় দুই মিউনিসিপ্যাল কাউন্সিলের নির্বাচন! বিজেপি সমর্থিত প্রার্থীদের জয়জয়কার

গোয়ায় ফের জয়জয়কার বিজেপির। বিধানসভা নির্বাচনের প্রায় একবছর পর এবার দুটি পুরসভার নির্বাচনে অধিকাংশ আসনে জয় পেয়েছেন বিজেপি সমর্থিত প্রার্থীরা। রবিবার এই ফলাফল ঘোষণা করা হয়েছে গোয়া রাজ্য নির্বাচন কমিশনের তরফে।

শুক্রবার পোন্ডা ও শাখালিম পুরসভার নির্বাচন হয়। তবে এই দুই জায়গায় নির্বাচন দলীয় লাইনে হয়নি। সেখানে বিজেপি, কংগ্রেস কিংবা অন্য দল সমর্থিত প্যানেল নাগরিক সংস্থার নির্বাচনে অংশগ্রহণ করে। সেখানেই দুটি পুরসভাতেই বিজেপি সমর্থিক প্যানেলের অধিকাংশ প্রার্থীরা জয়লাভ করেছেন।

গোয়ায় দুই মিউনিসিপ্যাল কাউন্সিলের নির্বাচন!
Photo Credit: ছবি সৌ:বিজেপি গোয়া/ফেসবুক

মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত অর্থাৎ বিজেপি সমর্থিত প্যানেল শাখালিম মিউনিসিপ্যাল কাউন্সিলের ১২ টি আসনের মধ্যে ১১ টিতে জয়লাভ করেছে। অন্যদিকে কংগ্রেস সমর্থিত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় একটিমাত্র আসনে জয়লাভ করেছেন বলে জানা গিয়েছে। উল্লেখ করা যেতে পারে পারে প্রমোদ সাওয়ান্ত শাখালিমের বিজেপি বিধায়ক।

গোয়ায় দুই মিউনিসিপ্যাল কাউন্সিলের নির্বাচন!
Photo Credit: ছবি সৌ:বিজেপি গোয়া/ফেসবুক

অন্যদিকে পোন্ডা মিউনিসিপ্যাল কাউন্সিলের নির্বাচনে বিজেপি সমর্থিত প্রার্থীরা ১৫ টি আসনের মধ্যে ১১ টি আসনে জয়ী পয়েছেন। বাকি চারটি আসনে অন্য দল সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছেন।

গোয়া বিজেপির সভাপতি সদানন্দ শেট তানাভাদে বলেছেন, দলীয় কর্মীরা প্রার্থীদের পাশে দাঁড়ায়ি অক্লান্ত পরিশ্রম করাতেই এই জয় এসেছে। তিনি আরও বলেছেন, রাজ্য বিজেপির উন্নয়নের নীতির কারণেই ভোটাররা বারে বারে তাদেরকে সমর্থন করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+