কর্ণাটকে পুর ভোটে জিতে সৌরভকে মনে করালেন বিজেপি নেতা, দেখুন ভিডিও

কর্ণাটকের স্থানীয় পুর ভোটে বীরাপ্পা শিরগন্নাভর বাগালকোটে মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে ১৯ নম্বর ওয়ার্ডে জিতেছেন। জেতার পরই রাস্তায় বেরিয়ে হাতে জামা ঘুরিয়ে নিজেই উদযাপন করলেন জেতার আনন্দ।

ইংল্যান্ডে রবিবার টেস্ট সিরিজ হেরে গিয়েছে বিরাট কোহলির ভারত। কর্ণাটকে সোমবার বিভিন্ন জেলায় পুর ভোটের ফল বেরোলে দেখা গিয়েছে, বিজেপিকে ছাপিয়ে কংগ্রেস অনেক বেশি আসনে জিতেছে। তবে তার মাঝেই বিজেপির এক প্রার্থী ভোটে জিতে যে কান্ড করলেন তাতে তিনি মনে করালেন ২০০২ সালে ইংল্যান্ডের লর্ডসের ব্যালকনিতে খালি গায়ে হাতে জার্সি ঘোরানো সৌরভ গঙ্গোপাধ্যায়কে।

কর্ণাটকে পুর ভোটে জিতে সৌরভকে মনে করালেন বিজেপি নেতা

কর্ণাটকের স্থানীয় পুর ভোটে বীরাপ্পা শিরগন্নাভর বাগালকোটে মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে ১৯ নম্বর ওয়ার্ডে জিতেছেন। জেতার পরই রাস্তায় বেরিয়ে হাতে জামা ঘুরিয়ে নিজেই উদযাপন করলেন জেতার আনন্দ। যা দেখে টুইটারে সাড়া পড়ে গিয়েছে।

সংবাদসংস্থা এএনআই সেই ভিডিও শেয়ার করেছে। বীরাপ্পা দাদা সৌরভের ভক্ত কিনা তা অবশ্য জানা যায়নি। কর্ণাটকে ১০৫টি পুর এলাকায় ৩১ অগাস্ট ভোট হয়। মোট ৮৩৪০জন প্রার্থী ভোটে লড়েন। কংগ্রেসের ২৩০৬ জন, বিজেপির ২২০৩ জন, জেডিএসের ১৩৯৭ জন এই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+