মত নেই প্রধানমন্ত্রী মোদীর! কর্নাটকে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশে দেরির কারণ নিয়ে জল্পনা

দিল্লিতে গিয়েছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরিয়াপ্পা। তাঁরা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা নিয়ে বৈঠকও করেন। তারপরেই সোমবার প্রার্থী তালিকা বেরনোর সম্ভাবনা থাকলেও তা হয়নি। সূত্রের খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আপত্তির কারণে প্রার্থী তালিকা প্রকাশে দেরি।

জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রার্থী তালিকায় নিয়ে আপত্তি জানিয়েছেন। তিনি নেতা-মন্ত্রী-বিধায়ক-সাংসদদের সন্তান কিংবা আত্মীয়দের মনোনয়নে বিরোধিতা করেছেন। যে কারণে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ আরও কিছুটা পিছিয়েছে। সূত্রের খবর কর্নাটকের নেতারা ফের দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে প্রার্থী তালিকা নিয়ে আলোচনা চালাচ্ছেন।

karnataka elections 2023

বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠক বসেছিল রবিবার। সেখানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর অনুযায়ী প্রধানমন্ত্রী মোদী বৈঠকে পরামর্শ দেন. বর্তমান বিধায়ক বা সাংসদদের সন্তান কিংবা আত্মীয়দের মনোনয়ন দেওয়ার পক্ষে তিনি নন। এর পরিবর্তে দলীয় কর্মীদের টিকিট দিতে তিনি পছন্দ করবেন।

কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরিয়াপ্পা রবিবার মাঝপথে বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠক ছেড়ে চলে যান। তারপরেই জল্পনা ছড়ায় তিনি প্রধানমন্ত্রীর অবস্থান পছন্দ করছেন না। ফলে দিল্লিতে খবর ছড়িয়ে পড়ে, মন্ত্রী-সাংসদদের সন্তানদের টিকিট দেওয়ার ক্ষেত্রে বিজেপি কঠোর অবস্থান নিয়েছে।

karnataka elections 2023

সোমবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ সিনিয়র নেতারা রাজ্য নেতার সঙ্গে বৈঠক করেন সেই প্রার্থী তালিকা নিয়েই। সেই বৈঠকে হাজির ছিেলন না ইয়েদুরিয়াপ্পা। তবে সেখানে হাজির ছিলেন বাসবরাজ বোম্বাই, কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী এবং গোবিন্দ করজোল। ইয়েদুরিয়াপ্পা অবশ্য বিকেলে নাড্ডার সঙ্গে বৈঠক করে বেঙ্গালুরু চলে যান।

সূত্রের খবর অনুযায়ী, ইয়েদুরিয়াপ্পা শিকারীপুর থেকে তাঁর ছেলে বিজয়েন্দ্রকে টিকিট দেওয়ার জন্য জোর করছেন। এছাড়াও তাঁর অনুগামী হিসেবে পরিচিত ১৫ জনকে টিকিট দেওয়ার দাবি করেছেন। সূত্রের আরও খবর বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বে ইয়েদুরিয়াপ্পার অনুগামীদের টিকিট দেওয়ার প্রস্তাব খারিজ করে দিয়েছেন।

karnataka elections 2023

এবার যেসব নেতা ও মন্ত্রীর সন্তানরা টিকিটের দাবিদার তাঁদের কয়েকজন হলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরিয়াপ্পার ছেলে বিওয়াই বিজয়েন্দ্র, আবাসন মন্ত্রী সোমান্নার ছেলে অরুণ সোমান্না, জলসম্পদমন্ত্রী গোবিন্দ করজোলের ছেলে গোপাল করজোল, দাভাঙ্গেরের লোকসভার সদস্য জিএম সিদ্ধেশ্বরের ছেলে অনিত কুমার।

জানা গিয়েছে, রবিবার বিজেপির কেন্দ্রীয় কমিটির কাছে ১৭৫ জনের অনুমোদিত তালিকা ছিল। তবে বাকি ৪৯ চি আসনের নাম চূড়ান্ত করতে সোমবারও বৈঠক হয়। বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফে দুর্নীতি মুক্ত নতুন মুখ আনার পরামর্শ দিয়েছে বলে জানা হিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+