Kangna Ranaut: দেশের প্রথম প্রধানমন্ত্রী কে? বিজেপির তারকা প্রার্থী কঙ্গনা কী বললেন জেনে নিন
দেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম জানেন না বিজেপির তারকা প্রার্থী কঙ্গনা রানাওয়াত। হিমাচল প্রদেশের মান্ডি থেকে তাঁকে প্রার্থী করেছে বিজেপি। কঙ্গনা বলেছেন দেশের প্রথম প্রধানমন্ত্রী নাকি নেতাজি সুভাষ চন্দ্র বসু। এক টেলিভিশন সাক্ষাৎকারে কঙ্গনার এই মন্তব্যে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।
যদিও কঙ্গনার বিতর্কিত মন্তব্য এই প্রথম নয়। এর আগেও একাধিকবার বিভিন্ন রকমের বিতর্কিত মন্তব্য করেছেন কঙ্গনা। এর আগে কঙ্গনা দাবি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর ভারত প্রথম স্বাধীনতা পেয়েছে। অর্থাৎ ২০১৪ সালে প্রথম স্বাধীনতা পায় ভারত।

সেই সংবাদ মাধ্যমকে দেওয়া কঙ্গনার ইন্টারভিউ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এই নিয়ে নেটিজেনরা মশকরা শুরু করে দিয়েছেন। রানি লক্ষ্মীবাই থেকে শুরু করে তেজসের মতো ছবিতে অভিনয় করেছেন কঙ্গনা। তিনি কিনা দেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম জানেন না। এটা কীভাবে সম্ভব। এমন একজনকে কী করে প্রার্থী করল বিজেপি তা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।
কঙ্গনা রানাওয়াত একের পর এক বিতর্কিত মন্তব্যে আগেও জড়িয়েছেন। শিবসেনা নেতা সঞ্জয় রাউতের সঙ্গে বিতর্কের জেরে তাঁকে জেড ক্যাটাগোরির নিরাপত্তা দেওয়া হয়েছিল। অভিনেত্রীকে মুম্বইয়ে ঢুকতে না দেওয়ার হুঙ্কার দিয়েছিলেন সঞ্জয় রাউত। এদিকে আবার কঙ্গনাকে টিকিট দেওয়া কংগ্রেস নেত্রী সুপ্রিয়া সুলের মন্তব্য নিয়েও জোর বিতর্ক তৈরি হয়েছিল।
কঙ্গনাকে যৌনকর্মীর সঙ্গে তুলনা করেছিলেন সুপ্রিয়া সুলে। তারপরেই তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করে মহিলা কমিশন। যদিও কঙ্গনা নিজে গত লোকসভা ভোটে টিকিট না পেয়ে উর্মিলা মার্তন্ডকরকে একই ভাষায় আক্রমণ শানিয়েছিলেন। সেকথাও নেটিজেনরা স্মরণ করিয়ে দিয়েছিলেন। হিমাচল প্রদেশের মাণ্ডি থেকে বিজেপি তাঁকে প্রার্থী করেছে।












Click it and Unblock the Notifications