রাহুল গান্ধীর বিরুদ্ধে বিজেপির প্রার্থী কে সুরেন্দ্রন, কেরালায় জোর লড়াইয়ের ডাক
লোকসভা নির্বাচনে রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রার্থী দিল বিজেপি। ওয়েনাড আসন থেকে রাহুল গান্ধী লড়াই করছেন। আর সেখানেই বিজেপির মুখ কে সুরেন্দ্রন। তাঁর সঙ্গেই এবার লড়াই রাহুল গান্ধীর।
এই কেন্দ্র কংগ্রেসের শক্ত ঘাঁটি। ২০০৯ সাল থেকে কংগ্রেস যথেষ্ট প্রভাব রেখেছে। এই কেন্দ্র থেকে ২০১৯ সালে রাহুল গান্ধী জিতেছিলেন। কেরালার রাজনৈতিক পটভূমিতে কংগ্রেস-বাম বাইনারিকে চ্যালেঞ্জ করার লক্ষ্য রয়েছে। কংগ্রেস এবং বাম উভয়ই ইন্ডিয়া জোটের মধ্যে রয়েছে। যদিও কেরলে বাম ও কংগ্রেস একে অপরের প্রতিদ্বন্দ্বী।

২০১৯ সালে সাধারণ নির্বাচনে, সুরেন্দ্র পাথানামথিট্টা কেন্দ্রে তৃতীয় স্থানে ছিলেন।
২০১৬ সালে মঞ্জেশ্বরম থেকে বিধানসভা নির্বাচনে মাত্র ৮৯ টি ভোটে হেরেছিলেন। ২০১৯ সালের একটি উপ নির্বাচনে তিনি লড়াইও করেছিলেন। সেখানেও তিনি হেরেছিলেন।
কোঝিকোড়ের সুরেন্দ্র বিজেপির পঞ্চম তালিকায় প্রার্থী হয়েছেন। কঙ্গণা রানাউত, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামও গতকালই প্রকাশিত হয়েছে। তিরুবনন্তপুরমের পরে ওয়েনাড হল দ্বিতীয় কেরালার আসন, যেখানে টাইটানদের লড়াই দেখা যায়। এখানে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর তিন বারের কংগ্রেস সাংসদ শশী থারুরের মুখোমুখি হবেন।
বিজেপি এর্নাকুলাম থেকে শ্রী শঙ্করা সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য কে এস রাধাকৃষ্ণনকে প্রার্থী করেছেন। অভিনেতা তথা রাজনীতিবিদ জি কৃষ্ণকুমারকে কোল্লাম থেকে প্রার্থী করেছে। প্রাক্তন শিক্ষাবিদ টি এন সারসু পালাক্কাদের আলাথুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বিজেপির পঞ্চম তালিকায় ছিল অনেক চমক। হিমাচল প্রদেশের মান্ডি থেকে অভিনেত্রী কঙ্গনা রানাউত প্রার্থী হয়েছেন। ১৭ টি রাজ্যে ১১১ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। শিল্পপতি নবীন জিন্দলদের নামও রয়েছে সেখানে।
বরুণ গান্ধীকে বিজেপি এবার প্রার্থী করেনি। তাঁর আসনটিতে লড়াই করছেন জিতিন প্রসাদ। মানেকা গান্ধীকে সুলতানপুর থেকে প্রার্থী করা হয়েছে।












Click it and Unblock the Notifications