জেতার আগেই মিষ্টি বানাতে বসে গেলেন মোদীর মুখোশধারী ময়রারা

লোকসভা ভোটের ফল প্রকাশ হতে বাকি আরো একদিন। তার আগেই বিজেপির জয় পালন করতে পনেরশো থেকে দুই হাজার কেজি মিষ্টি তৈরির বায়না দিলেন দলের উত্তর মুম্বই কেন্দ্রের প্রার্থী গোপাল শেট্টি।

লোকসভা ভোটের ফল প্রকাশ হতে বাকি আরো একদিন। তার আগেই বিজেপির জয় পালন করতে পনেরশো থেকে দুই হাজার কেজি মিষ্টি তৈরির বায়না দিলেন দলের উত্তর মুম্বই কেন্দ্রের প্রার্থী গোপাল শেট্টি।

বিজেপি নেতার তরফে সুবিশাল এই অর্ডার পেয়ে যারপরনাই খুশি বরিভালির মিষ্টি বিক্রেতা থেকে কারিগররা। খুশির মাত্রা এতটাই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখোশ পরে কারিগরদের লাড্ডু পাকানোর ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়েছে।

কে এই গোপাল শেট্টি

কে এই গোপাল শেট্টি

লোকসভা ভোটে উত্তর মুম্বই কেন্দ্র থেকে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছেন গোপাল শেট্টি। কংগ্রেসের প্রতীকে তাঁর প্রতিদ্বন্দ্বীতা করছেন বলি তারকা উর্মিলা মাতোন্ডকর। এই লড়াই তিনি জিতবেন বলেই বিশ্বাস করেন গোপাল। জয় উদযাপন করতে আগে থেকেই তিনি ওই ব্যাপক পরিমাণ মিষ্টির অর্ডার দিয়েছেন বলে জানিয়েছেন উত্তর মুম্বইয়ের বিজেপি প্রার্থী।

কেন এত মিষ্টি

কেন এত মিষ্টি

দলের নেতা, সহকর্মী, অনুগামী, আত্মীয়, বন্ধু, পাড়া-প্রতিবেশীরা তো আছেনই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহের কাছেও মিষ্টি পৌঁছে দিতে চান উত্তর মুম্বইয়ের প্রার্থী গোপাল শেট্টি।

কেন এমন আত্মবিশ্বাস

কেন এমন আত্মবিশ্বাস

রবিবার লোকসভার সপ্তম ও শেষ দফার নির্বাচন শেষ হতেই বিভিন্ন বেসরকারি সংবাদমাধ্যমে বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশ করা হয়। বিজেপি নেতৃত্বধীন এনডিএ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে ফের ক্ষমতায় আসছে, এমনটা দেখায় সবাই। তার মধ্যে মহারাষ্ট্রে বিজেপির ফল সবচেয়ে ভালো হবে বলে সবকটি এক্সিট পোলে দেখানো হয়েছে। সে অনুযায়ী জিতবেন তিনিও। তাই এত আয়োজন বলে জানিয়েছেন উত্তর মুম্বই কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল শেট্টি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+