বিজেপির প্রচার মঞ্চে 'তুম মিলে দিল খিলে' গান সম্বিত পাত্রের! অর্কেস্ট্রা নিয়ে গানের ভিডিও ভাইরাল
ভোট প্রচারের মঞ্চ , কিন্তু সেখানে রীতিমত অর্কেস্ট্রার সঙ্গে চলছে গান। আর চারপাঁচজন পেশাদার গায়কের মতো সামনে গানের 'লিরিক' নামে হাতে মাউথপিস নিয়ে চলল গান। না! কোনও প্রসিদ্ধ গায়ক নন, বরং দুঁদে রাজনৈতিক
ভোট প্রচারের মঞ্চ , কিন্তু সেখানে রীতিমত অর্কেস্ট্রার সঙ্গে চলছে গান। আর চারপাঁচজন পেশাদার গায়কের মতো সামনে গানের 'লিরিক' নামে হাতে মাউথপিস নিয়ে চলল গান। না! কোনও প্রসিদ্ধ গায়ক নন, বরং দুঁদে রাজনৈতিক নেতার কণ্ঠে উঠে এল 'তুম মিলে দিল খিলে' গানটি। গায়ক এখানে বিজেপির দাপুটে নেতা তথা পুরী কেন্দ্রের প্রার্থী সম্বিত পাত্র।

১৯৯৫ সালের বিখ্যাত বলিউড ছবি 'ক্রিমিনাল' এর বিখ্যাত গান 'তুম মিলে দিল খিলে'। মণীষা কৈরালা, নাগার্জুন অভিনীত সেই ছবির এই বিখ্যাত গানের শুধু হিন্দি ভার্সানই নয়, তেলুগু ভার্সানও ভোট মঞ্চে গাইলেন সম্বিত পাত্র। উল্লেখ্য, পুরীর একটা বড় অংশে রয়েছেন তেলুগু গোষ্ঠীর মানুষ। আর তাঁদের মন জিতে নেওয়ার জন্যই সম্বিতের প্রচার সভায় এমন গান বলে মনে করা হচ্ছে। যদিও সম্বিত পাত্রের দাবি , তাঁর কাছে গানের অনুরোধ আসার পরই এই গানটি গেয়েছেন তিনি।
Puri has a sizeable Telugu Population as well. While Campaigning amidst them sang a famous Telugu number on demand. The frenzy in the crowd was palpable, don’t believe ? A must watch! Lots of love to my adorable Telugu friends. @BJP4Odisha #IndiaBoleModiDobara #SambitPatra4Puri pic.twitter.com/ULI8xJdnhU
— Chowkidar Sambit Patra (@sambitswaraj) April 19, 2019
উল্লেখ্য, আগামী ২৩ এপ্রিল পুরী লোকসভা কেন্দ্রে ভোটদান হতে চলেছে। সেখানে অন্যতম হাই প্রোফাইল প্রার্থী বিজেপির সম্বিত পাত্র। ও়ডিশাকে এই ভোটে যেভাবে পাখির চোখ সকরে রেখেছে বিজেপি তাতে এই কেন্দ্রের ওপর যে গেরুয়া শিবিরের নজর রয়েছে তা বলাই বাহুল্য।
[আরও পড়ুন:লোকসভা নির্বাচনের সমস্ত খবর পেতে ক্লিক করুন]












Click it and Unblock the Notifications