Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিজেপি না কংগ্রেস? হিমাচলে কি মিথ ভাঙবে এবার, কী পূর্বাভাস জন কি বাতের সমীক্ষায়

বিজেপি না কংগ্রেস? হিমাচলে কি মিথ ভাঙবে এবার, কী পূর্বাভাস জন কি বাতের সমীক্ষায়

এবার কি মিথ ভাঙবে হিমাচলে? এখনও পর্যন্ত পরপর দুবার কোনও পার্টির অধীনে থাকেনি হিমাচল। ক্ষমতার পরিবর্তনই বরাবর দেখে এসেছে হিমাচল প্রদেশ। কেরলের মতো এবার সেই মিথ ভাঙতে চলেছে এবার। এমনটাই পূর্বাভাস জন কি বাত-ইন্ডিয়া নিউজের বুথ ফেরত সমীক্ষায়। এই সমীক্ষা বিজেপির জয়ের ইঙ্গিত দিল। তবে উভয়ের মধ্যে টক্কর হবে জোর।

বিজেপির সম্ভাব্য আসন সংখ্যা

বিজেপির সম্ভাব্য আসন সংখ্যা

বুথ ফেরত সমীক্ষা বিজেপিকে এগিয়ে রাখছে হিমাচলপ্রদেশেও। যদিও আজ পর্যন্ত কখনই শাসক দল পুনরায় ক্ষমতায় আসেনি। তবে জন কি বাতের সমীক্ষায় আভাস, বিজেপি এবার হিমাচলের ৬৮ আসনের বিধানসভায় সর্বোচ্চ পেতে পারে ৪০টি আসন। আর খুব খারাপ হলে পেতে পারে ৩২টি আসন। সেক্ষেত্রে এই কংগ্রেস ক্ষমতায় এলেও আসতে পারে। কিংবা ত্রিশঙ্কু হতে পারে। যা গতবারের আসনের থেকে অনেকটাই কম। জন কী বাত-ইন্ডিয়া নিউজ এক্সের সমীক্ষার আভাস বিজেপির সঙ্গে ক্লোজ ফাইট হবে হিমাচলে।

কংগ্রেসের সম্ভাব্য আসন সংখ্যা

কংগ্রেসের সম্ভাব্য আসন সংখ্যা

জন কি বাত-ইন্ডিয়া নিউজের সমীক্ষা অনুযায়ী এবার কংগ্রেস হিমাচলপ্রদেশে বিজেপিকে জোর লড়াই দেবে। খুব ভালো করলেও তারা একক সংখ্যা গরিষ্ঠতা পাবে না। ২০১৭ সালের নির্বাচনে কংগ্রেসকে ক্ষমতা হারাতে হয়েছিল বিজেপির কাছে। এবার কংগ্রেসের ক্ষমতা দখলের কথা। কিন্তু বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী কংগ্রেসের আসন সংখ্যা হতে পারে সর্বোচ্চ ৩৪। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা থেকে একটি আসন পিছনে থাকতে পারে তারা। আর খারাপ হলে পেতে পারে ২৭টি আসন।

আম আদমি পার্টির সম্ভাব্য আসন সংখ্যা

আম আদমি পার্টির সম্ভাব্য আসন সংখ্যা

এবার হিমাচল প্রদেশের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করলেও সেভাবে দাগ কাটতে পারবে না আম আদমি পার্টি। জন কি বাত-ইন্ডিয়া নিউজ এক্সের বুথ ফরেত সমীক্ষা অনুযায়ী এবার আম আদমি এখানে খাতা খুলতে পারবে না। তবে অন্যান্যরা পেতে পারে একটি বা দুটি আসন। আবার এমন পরিস্থিতি তৈরি হতে পারে অন্যান্যদের ওই আসনই বড় ফ্যাক্টর হতে পারে সরকার গড়তে।

গত নির্বাচনের ফলাফল

গত নির্বাচনের ফলাফল

এবার হিমাচলপ্রদেশ বিধানসভা নির্বাচনে লড়াই সীমাবদ্ধ থাকছে বিজেপি ও কংগ্রেসের মধ্যে। গতবার ৬৮ আসনের বিধানসভায় বিজেপি ৪৪টি আসনে জিতে ক্ষমতা লাভ করেছিল। আর কংগ্রেস থমকে গিয়েছিল ২১-এ। নির্দল পেয়েছিল দুটি আসন। আর সিপিএম পেয়েছিল একটি। মিথ অনুযায়ী এবার কংগ্রেসের ক্ষমতায় ফেরার কথা। এবার আম আদমি পার্টি এই রাজ্যে নির্বাচনে লড়েছিল। কিন্তু সে অর্থে দাগ কাটতে পারেনি। তবে কিছু ভোট তো কাটবেই। এবারও এই রাজ্যে বিজেপি বনাম কংগ্রেস লড়াই। উভয়ের মধ্যে কাঁটে কা টক্করের সম্ভাবনা জন কি বাতের বুথ ফেরত সমীক্ষায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+