যোগীর উত্তরপ্রদেশে বিজেপি না সপা ক্ষমতায়! পূর্বাভাস এবিপি-সি ভোটারের সমীক্ষায়

২০১৭-য় সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্ট ও কংগ্রেসের মহাজোটকে গোহারা হারিয়ে উত্তরপ্রদেশে ক্ষমতায় এসেছিল বিজেপি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে গঠিত হয়েছিল সরকার।

২০১৭-য় সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্ট ও কংগ্রেসের মহাজোটকে গোহারা হারিয়ে উত্তরপ্রদেশে ক্ষমতায় এসেছিল বিজেপি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে গঠিত হয়েছিল সরকার। এই পাঁচ বছরে কি বিজেপি সেই বিপুল সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখাতে পারবে? পারবে প্রধান প্রতিপক্ষ সমাজবাদী পার্টিকে হারিয়ে উত্তরপ্রদেশে ক্ষমতা ধরে রাখতে? এবিপি-সি ভোটারের সমীক্ষায় মিলল তার পূর্বাভাস।

এবিপি-সি ভোটারের সমীক্ষার পূর্বাভাস

এবিপি-সি ভোটারের সমীক্ষার পূর্বাভাস

এবিপি-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী ২০২২ সালে যোগী-রাজ্য উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে বিজেপিই ক্ষমতায় ফিরতে চলেছে। তবে বিজেপির সেই বিপুল গরিষ্ঠতা এবার থাকবে না। গতবারের তুলনায় দুই তৃতীয়াংশ আসন জিতে বিজেপির ক্ষমতা দখলের আভাস মিলেছে এই সমীক্ষায়। হিন্দি-বলয়ে বিধানসভা নির্বাচনে এবার একাধিপত্য দেখাতে পারবে না বিজেপি। সমাজবাদী পার্টি এবার লড়াইয়ে ফিরতে চলেছে উত্তরপ্রদেশে।

২০২২-এর ভোটে কেমন ফল করবে বিজেপি

২০২২-এর ভোটে কেমন ফল করবে বিজেপি

২০২৪-এর আগে আসন্ন বিধানসভা নির্বাচনে যোগী-রাজ্যে বিজেপি কেমন ফল করে, তার দিকে তাকিয়ে দেশ। মানুষ অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে এই রাজ্যের নির্বাচনের দিকে। এবিপি-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, বিজেপির ভোট শতাংশ বৃদ্ধি পেলেও গতবারের তুলনায় এবার আসন সংখ্যা অনেক কমবে। তবে এখন পর্যন্ত বিজেপির ক্ষমতা হারানোর আশঙ্কা নেই বলেই জানিয়ছে এই সমীক্ষা রিপোর্ট। বিজেপি এবার ২১২ থেকে ২২৪টি আসন পেতে পারে। গতবারের তুলনায় তা ১০০টি কম।

সমাজবাদী পার্টি বা অন্যান্যরা কত আসন পেতে পারে

সমাজবাদী পার্টি বা অন্যান্যরা কত আসন পেতে পারে

এবিপি-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী সমাজবাদী পার্টি এবার তিন গুণেরও বেশি আসন দখল করতে পারে। সমাজবাদী পার্টির প্রাপ্ত আসন সংখ্যা দাঁড়াতে পারে ১৫১ থেকে ১৬৩টি। তারা ১০০টিরও বেশি আসন এবার লাভ করতে পারে। বিজেপি যা হারাবে, তা চলে যেতে পারে সমাজবাদী পার্টির ঝুলিতে। বিএসপি পেতে পারে ১২ থেকে ২৪টি আসন আর কংগ্রেস পেতে পারে ২ থেকে ১০টি আসন।

কার কত আসন প্রাপ্তি ২০১৭-তে

কার কত আসন প্রাপ্তি ২০১৭-তে

২০১৭ সালে বিজেপি পেয়েছিল ৩২৫টি আসন। এবার তা কমে ২১২-য় নেমে আসতে পারে। আর প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি পেয়েছিল ৪৮টি আসন। তারা এবার তাদের আসন সংখ্যা বাড়িয়ে ১৬৩-তে নিয়ে যেতে পারে। বিএসপির আসন সংখ্যা গতবারের কাছাকাছিই থাকবে। কংগ্রেসের প্রায় একই হতে পারে। বিজেপির লোকসানে লাভ হবে সমাজবাদী পার্টির।
কার কত শতাংশ ভোট বৃদ্ধি বা হ্রাস

২০১৭-র নিরিখে ২০২২-এর সম্ভাব্য ভোট শতাংশ

২০১৭-র নিরিখে ২০২২-এর সম্ভাব্য ভোট শতাংশ

এবিপি-সি ভোটারের সমীক্ষায় আভাস, আবারও যোগী আদিত্যনাথের ফিরে আসার সম্ভাবনাই প্রবল। তবে একাধিপত্য খর্ব হবে বিজেপির। সমীক্ষায় আভাস, বিজেপির ভোট শতাংশ ২০১৭-য় ৪১.৪ শতাংশ ছিল। এবার তা কমে হতে পারে ৪০.৪ শতাংশ। সমাজবাদী পার্টির ভোট শতাংশ ছিল ২৩.৬ শতাংশ। তা বেড়ে হতে পারে ৩৩.৬ শতাংশ। আর বহুজন সমাজ পার্টির ভোট শতাংশ ২২.২ থেকে কমে ১৩.২ শতাংশ হতে পারে এবার। এবিপি-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী কংগ্রেসের ভোট শতাংশ খানিক বেড়ে হবে ৬.৩ থেকে ৭.৩। অন্যান্য ৬.৫ থেকে কমে ৫.৫ শতাংশ।

তবু ক্ষমতায় বিজেপি, অখিলেশদের হাত শূন্য

তবু ক্ষমতায় বিজেপি, অখিলেশদের হাত শূন্য

২০২২-এর বিধানসভা নির্বাচনে যদিও বিজেপি ১০০টিরও বেশি আসন হারাতে চলেছে বলে পূর্বাভাস দিচ্ছে এবিপি-সি ভোটারের সমীক্ষা, তথাপি সরকার গঠন করবে তারাই। হিন্দি বলয়ে শক্ত অবস্থান ধরে রাখতে সমর্থ হবে বিজেপি। এসপি প্রধান অখিলেশ যাদব ২০০-র বেশি আসন জয়ের দাবি করলেও, তা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছে সমীক্ষা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+