সমীক্ষার ইঙ্গিতে আরও ফিকে হচ্ছে গেরুয়া, ভোট শতাংশেও মহাপতনের পূর্বাভাস

ঝাড়খণ্ডেও ক্ষমতা হস্তান্তর হতে চলেছে। এমন ইঙ্গিত দিয়ে রাখল অধিকাংশ বুথ ফেরত সমীক্ষাই। এই সমীক্ষার আভাস স্পষ্ট হলে দেশে আরও ফিকে হয়ে যাবে গেরুয়া।

ঝাড়খণ্ডেও ক্ষমতা হস্তান্তর হতে চলেছে এবার। এমন ইঙ্গিত দিয়ে রাখল অধিকাংশ বুথ ফেরত সমীক্ষাই। এই সমীক্ষার আভাস স্পষ্ট হলে দেশে আরও ফিকে হয়ে যাবে গেরুয়া। কেননা সমীক্ষার ইঙ্গিত ঝাড়খণ্ড নির্বাচনেও বড় ধাক্কা খেতে চলেছে বিজেপি। এবার পুরো উল্টো ফল হতে চলেছে ২০১৪-র। উল্লেখ্য, ২০১৪-র নির্বাচনে বিজেপি-জোট কংগ্রেস-জোটকে হারিয়ে ক্ষমতায় এসেছিল।

অধিকাংশ সমীক্ষায় ইঙ্গিত

অধিকাংশ সমীক্ষায় ইঙ্গিত

ইন্ডিয়া টুডে-এক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা ইঙ্গিত দিয়েছে বিপুল ব্যবধানে হারছে বিজেপি, স্থানীয় একটি সংবাদমাধ্যম কাশিস নিউজও ইঙ্গিত দিয়েছে বিজেপির হারার। শুধুমাত্র সি ভোটার-এবিপির বার্তা ত্রিশঙ্কু হতে চলেছে ঝাড়খণ্ড। সমীক্ষার গড় হিসেবে যা দাঁড়াচ্ছে, তাও বিজেপির বিপক্ষে যাচ্ছে।

২০১৯-এ ঠিক উল্টো ফল!

২০১৯-এ ঠিক উল্টো ফল!

ঝাড়খণ্ড বিধানসভায় গতবারের ফল গিয়েছিল বিজেপির পক্ষে। ৮১ আসন বিশিষ্ট বিধানসভায় ৫৭টি আসনে জিতে ক্ষমতায় এসেছিল বিজেপি। কংগ্রেস-জোট পেয়েছিল মাত্র ১৮টি আসন। আর বিজেপির এক সঙ্গী এজেএসইউ পেয়েছিল ৬টি আসন। এবার ফল উল্টে বেশিরভাগ সংস্থাই বলছে ২০১৯-এ ঠিক উল্টো হবে ফল। কংগ্রেস-জোট বসবে ক্ষমতায়।

কার দখলে কত আসন যেতে পারে

কার দখলে কত আসন যেতে পারে

কংগ্রেস ৩৮ থেকে ৫০টি আসন পেতে পারে। আর ক্ষমতাসীন বিজেপির জুটতে পারে ২২ থেকে ৩০টি আসন। এজেএসইউ এখানে বিজেপির সঙ্গ ছেড়ে একক লড়ার সিদ্ধান্ত নিয়েছিল। তারা এবার ৩ থেকে ৫টি আসন পেতে পারে। প্রায় গতবারের মতোই আসন দখলে রাখতে পারে তারা।

ভোট শতাংশেও বিজেপির ধাক্কা

ভোট শতাংশেও বিজেপির ধাক্কা

আর ভোট শতাংশেও বিজেপি এবার ধাক্কা খেতে চলেছে। বিজেপি পেতে পারে ৩৪ শতাংশ ভোট। গতবার তারা পেয়েছিল ৫১ শতাংশ। অর্থাৎ এবার তিনভাগের একভাগ ভোট কেটে যেতে পারে। আর কংগ্রেস জোট প্রায় ৭ শতাংশ ভোট বাড়িয়ে কিস্তিমাত করতে পারে ঝাড়খণ্ডে। ভোট বাড়বে এজেএসইউয়েরও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+