লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসে বড় ধাক্কা, পদত্যাগী বিধায়ক পা বাড়িয়ে বিজেপিতে
লোকসভা নির্বাচনের আগে জমে উঠেছে দল বদলের খেলা। কর্ণাটক বিধানসভা নির্বাচনের পর থেকেই নাটক শুরু হযেছিল। এবার সেই নাটকে ফ্যাঁসাদে পড়ল কংগ্রেস।
লোকসভা নির্বাচনের আগে জমে উঠেছে দল বদলের খেলা। কর্ণাটক বিধানসভা নির্বাচনের পর থেকেই নাটক শুরু হযেছিল। এবার সেই নাটকে ফ্যাঁসাদে পড়ল কংগ্রেস। কংগ্রেসের বিক্ষুব্ধ বিধায়ক উমেশ যাদব পদত্যাগ করলেন। সোমবার কর্ণাটক বিধানসভার অধ্যক্ষ কে আর রমেশ কুমারের কাছে নিজের পদত্যাগ পত্র জমা দেন তিনি।

বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়কের পদত্যাগের পরই জল্পনা শুরু হয়েছে রাজনৈতির মহলে। তিনি বিজেপিতে যোগ দিতে পারেন বলে মন করছে রাজনৈতিক মহলের একাংশ। যদিও উমেশ যাদবের বিজেপিতে যোগ দেওয়ার বিষয়টি স্পষ্ট নয়। তবে একইসঙ্গে মনে করা হচ্ছে, আগামী ৬ মার্চ গুলবার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভায় উপস্থিত হয়ে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন।
সোমবার সন্ধ্যায় আরও এক খুশির খবর পেয়েছে বিজেপি। ওড়িশায় শিবির পরিবর্তন করে বিজেডির বহিষ্কৃত সাংসদ বিজেপিতে যোগ দিতে পারেন। উল্লেখ্য, দলবিরোধী কাজের অভিযোগে তাকে বিজেডির প্রাথমিক সদস্যপদ কেড়ে নেওয়া হয়েছিস প্রাক্তন সাংসদ বৈজয়ন্ত দয় পাণ্ডার। লোকসভার আগে তিনি এবার শিবির বদল করে রাজনীতিতে সক্রিয় হতে চাইছেন।
এদিকে কংগ্রেস বিধায়ক উমেশ যাদবের পদত্যাগে বিধানসভায় শাসক দলের শক্তি কিছুটা কমে গেল। কংগ্রেস-জেডিএস জোটের এখন 116 জন সদস্য রয়েছে। আর বিরোধী বিজেপির সংখ্যা ১০৪ জন। উমেশের পদত্যাগে সরকারে কোন প্রভাব পড়বে না ঠিকই, কিন্তু অশনি সংকেত দিয়ে গেল এই পদত্যাগ। এর আগে বিজেপির বিরুদ্ধে বিধায়ক ভাঙিয়ে নেওয়ার অভিযোগে তপ্ত হয়েছিল কর্ণাটক।












Click it and Unblock the Notifications