বিজেপির আসন কমে যাবে এবারের লোকসভায়! দু-দফার ভোট দেখে সমীক্ষকদের মত
ইতিমধ্যে দু-দফার ভোট হয়ে গিয়েছে। প্রায় ২০০ কেন্দ্রের ভোট সারা। বিভিন্ন সমীক্ষক সংস্থা মনে করছে, প্রাক ভোট সমীক্ষায় যে ছবি উঠে এসেছিল, দু-দফা নির্বাচন শেষে সেই ছবি দেখা যাচ্ছে না।
ইতিমধ্যে দু-দফার ভোট হয়ে গিয়েছে। প্রায় ২০০ কেন্দ্রের ভোট সারা। বিভিন্ন সমীক্ষক সংস্থা মনে করছে, প্রাক ভোট সমীক্ষায় যে ছবি উঠে এসেছিল, দু-দফা নির্বাচন শেষে সেই ছবি দেখা যাচ্ছে না। অর্থাৎ প্রত্যাশা মতো ফল করতে পারবে না বিজেপি, এমনটাই ইঙ্গিত দিয়েছে সমীক্ষক সংস্থার ডিরেক্টররা।

দু-দফা ভোটের পরে
ভারতের প্রথম সারির সমীক্ষক সংস্থা সিএসডিএস বা সি-ভোটার প্রত্যেকেই বলছে, ভোট শুরুর আগে যে হাওয়া উঠেছিল মোদীর, তা এখন অনেকটাই স্তিমিত। অন্তত প্রথম দু-দফার ভোটে সেই হাওয়া ভোটবাক্সে সেভাবে প্রতিফলিত হয়নি। এই পরিস্থিতি বজায় থাকলে, বিজেপির আসন সংখ্যা কমতে বাধ্য।

ভোটের আগে সমীক্ষায়
ভোটের আগে সর্বশেষ সমীক্ষায় ওই দুই সমীক্ষক সংস্থা বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটকেই এগিয়ে রেখেছিল। এমনকী তাঁদের সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি আসনও দিয়েছিল। কিন্তু দুই পর্বের ভোটের পর সেই অবস্থান থেকে একটু সরে আসছে সি-ভোটার ও সিএসডিএস। সম্প্রতি সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে এই কথা জানিয়েছে সংস্থার ডিরেক্টর সঞ্জয় কুমার।

ভোট কম, হাওয়া স্তিমিতি
সমীক্ষক সংস্থার ব্যাখ্যা, প্রথম দুটি পর্বেই ভোট পড়েছে অতি কম। যা স্পষ্ট ইঙ্গিত করছে, এবারের ভোটে মোদী হাওয়া সেভাবে কাজ করছে না। আর এতেই লুকিয়ে রয়েছে বিজেপির বিপদ। এ ব্যাপারে উত্তর প্রদেশে প্রথম দফায় ভোট হওয়া আট আসনের কথা উদাহারণ হিসেবে তুলে ধরেছে।

সিএসডিএসের মতে
ওই আটটি আসনের মধ্যে ৬টি পেয়েছিল বিজেপি। সিএসডিএসের সমীক্ষা রিপোর্টে দেখানো হয়েছিল উত্তরপ্রদেশে ৩২ থেকে ৪০টি আসন পাবে। বিজেপি। এখন তাদের ধারণা, উত্তরপ্রদেশে ২০ থেকে ২৫টি আসন পেতে পারে বিজেপি। যদি পরবর্তী পর্বে ভোটের হার না বাড়ে মহারাষ্ট্র, বিহারেও বিজেপি কম আসন পেতে পারে। এই সমীক্ষায় বিজেপিকে বিহারে ২৮ থেকে ৩৪ ও মহারাষ্ট্রে ৩৮ থেকে ৪২টি আসন দেওয়া হয়েছিল।

সি-ভোটারের মত
সি-ভোটারের সমীক্ষকরাও মনে করছেন, ভোটের আগে যা মনে করা হয়েছিল, দু দফার ভোট সেই প্রত্যাশা ছুঁতে পারেনি। তারা বিজেপির জনপ্রিয়তা দেখিয়েছিল ৬২ শতাংশ। এখন তা কমে ৪৩ শতাংশ বলে জানিয়েছে। পুলওয়ামার পর মোদীর জনপ্রিয়তা অনেকটা বেড়ে গিয়েছিল। কিন্তু এখন আবার আগের পরিস্থিতিতে ফিরে গিয়েছে।
[আরও পড়ুন:পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০১৯-এর সব রকমের আপডেট পেতে ক্লিক করুন এই লিঙ্কে]












Click it and Unblock the Notifications