বিজেপি চতুর্থ দফায় অন্তত ২০টি আসন হারাতে পারে! কোন রাজ্যে কত, একনজরে

চতুর্থ দফার ভোট শেষ। আর তিন দফা ভোট হলেই ইতি ঘটবে ২০১৯-এর যুদ্ধে। এই দফায় ৯টি রাজ্যে ৭২ আসনে ভোট হয়। এবার এই ৭২ আসন নিয়ে কাটাছেঁড়া শুরু করেছেন বিশেষজ্ঞরা।

চতুর্থ দফার ভোট শেষ। আর তিন দফা ভোট হলেই ইতি ঘটবে ২০১৯-এর যুদ্ধে। এই দফায় ৯টি রাজ্যে ৭২ আসনে ভোট হয়। এবার এই ৭২ আসন নিয়ে কাটাছেঁড়া শুরু করেছেন বিশেষজ্ঞরা। খাতা-পেন নিয়ে হিসাব করছেন - কে কটি আসন পেতে পারে। তা নিয়েই এক সমীক্ষক সংস্থা আভাস দিল চতুর্থ দফার নিরিখে কে কটি আসন পেতে পারে।

বিজেপির আসন কমে যাওয়ার সম্ভাবনা

বিজেপির আসন কমে যাওয়ার সম্ভাবনা

সারা দেশেই ভোটদানের হার সাংগাতিক পরিমাণ কম। বিশেষ করে বিজেপি পরিচালিত রাজ্যে এই প্রবণতা দেখা দেওয়ায় বিশেষজ্ঞরা মনে করছেন এবার বিজেপি আসন কম পেতে পারে। গতবার অর্থাৎ ২০১৪-র তুলনায় বিজেপির আসন কমে যাওয়ায় আশঙ্কা করছে বিশেষজ্ঞ মহলের একটা বড় অংশ।

চতুর্থ দফা শেষে কত কমবে বিজেপি

চতুর্থ দফা শেষে কত কমবে বিজেপি

তৃতীয় দফা শেষে মনে করা হচ্ছিল বিজেপি অন্তত ৬০টি আসন হারাতে পারে। এই তিন দফা ভোটের পর চতুর্থ দফা ভোটও হয়ে গিয়েছে। এবারও সেই ধারা বজায় রয়েছে। চতুর্থ দফায় বিজেপির আসন সংখ্যা অন্তত কমতে পারে ২০টি। অর্থাৎ চার দফা মিলিয়ে বিজেপি ৮০টি আসন হারাতে পারে।

২০১৪-য় ৭২টির কে কত

২০১৪-য় ৭২টির কে কত

চতুর্থ দফায় ৯টি রাজ্যে ৭২টি আসনের মধ্যে ২০১৪ সালে বিজেপি একাই জিতেছিল ৪৫টি আসন। আর জোটসঙ্গী শিবসেনা পেয়েছিল ৯টি। এদিকে তৃণমূল পেয়েছিল ৬টি, বিজেডি ২টি, এলজেপি ২টি, কংগ্রেস ২টি, সমাজবাদী পার্টি ১টি এবং জেকেপিডিপি ১টি।

উত্তরপ্রদেশ-বিহার

উত্তরপ্রদেশ-বিহার

২০১৯-এর চতুর্থ দফা ভোটের পর উত্তরপ্রদেশের ১৩টি আসনের মধ্যে বড়জোর ৪ থেকে ৫টি আসন পেতে পারে। অতএব ৮-৯টি আসনে তারা এবার হারতে পারে। তেমনই বিহারে পাঁচটির মধ্যে দুটি পেতে পারে বিজেপি। তাও জোর লড়াই ওই দুই কেন্দ্রে এবার।

মহারাষ্ট্র-মধ্যপ্রদেশ

মহারাষ্ট্র-মধ্যপ্রদেশ

মহারাষ্ট্রে চতুর্থ দফায় কংগ্রেস ভালো ফল করতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। মোট ১৭টি কেন্দ্রে ভোট হয়েছে। ১৭টিই এনডিএর দখলে ছিল। এবার কংগ্রেস-জোট অন্তত ৮টি আসনে জিততে পারে। আর মধ্যপ্রদেশে ৬টি আসনে ভোট হয়েছে। কংগ্রেস গতবার মাত্র ১টি পেয়েছিল তারা। এবার তিন থেকে চারটি আসন পেতে পারে।

রাজস্থান-ঝাড়খণ্ড-ওড়িশা

রাজস্থান-ঝাড়খণ্ড-ওড়িশা

রাজস্থানে ১৩টি লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে এই দফায়। গতবার সবগুলিই জিতেছিল বিজেপি। এবার তারা বড়জোর পাঁচটি আসনে জিততে পারে। কংগ্রেস পেতে পারে ৮টি আসন। ঝাড়খণ্ডে তিনটির মধ্যে তিনটিই জিতেছিল বিজেপি। এবার তারা মাত্র একটি আসনে জিততে পারে। তেমনই ওড়িশাতেও মাত্র একটি আসনে বিজেডিকে লড়াই দিতে পারে বিজেপি। ৬টি আসনে ভোট হয়েছিল বিজেপি একটি লাভ করতে পারে এ রাজ্যে।

পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গে চতুর্থ দফায় ভোট হয়েছে মোট ৮টি কেন্দ্রে। এই আটটি কেন্দ্রের মধ্যে বিজেপির দখলে ছিল মাত্র একটি আসন। এই আসনটিতে এবার জোর লড়াই তৃণমূল ও বিজেপির মধ্যে। বাকি সাতটির মধ্যে নদিয়ার দুটি আসনেও বিজেপি ফাইট দেবে। তবে জয় নিয়ে সংশয় থাকছেই। কংগ্রেস একটি আসন দখল রাখতে পারে। বাকি চারটি যেতে পারে তৃণমূলের দখলেই।

চার দফা মিলিয়ে কত লোকসান

চার দফা মিলিয়ে কত লোকসান

এই বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী প্রথম চার দফায় মোট ৮০টি আসন হারাতে পারে বিজেপি। প্রথম দফায় ১৬টি, দ্বিতীয় দফায় ২০টি, তৃতীয় দফায় ২৪টি, চতুর্থ দফায় ২০টি আসন বিজেপি হারতে পারে। এই ধারা বজায় থাকলে বিজেপি-জোট নেমে যাবে ২০০-র নীচে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+