হাড্ডাহাড্ডি লড়াইয়ে কংগ্রেসকে হারিয়ে প্রত্যাবর্তনের জয় বিজেপির! জনমত সমীক্ষায় আভাস

অসমে কংগ্রেসকে হারিয়ে বিজেপির প্রত্যাবর্তনের পূর্বাভাস মিলেছে সি-ভোটার জনমত সমীক্ষায়। ২০২১-এর অসম বিধানসভা নির্বাচনে কংগ্রেসের পক্ষা ফিরে আসার রাস্তা কঠিন। তবে লড়াই এবার হাড্ডাহাড্ডি বলেই আভাস মিলেছে সমীক্ষায়।

অসমে কংগ্রেসকে হারিয়ে বিজেপির প্রত্যাবর্তনের পূর্বাভাস মিলেছে সি-ভোটার জনমত সমীক্ষায়। ২০২১-এর অসম বিধানসভা নির্বাচনে কংগ্রেসের পক্ষা ফিরে আসার রাস্তা কঠিন। তবে লড়াই এবার হাড্ডাহাড্ডি বলেই আভাস মিলেছে সমীক্ষায়। ক্ষমতাসীন বিজেপি এবার কংগ্রেসকে হারিয়ে ক্ষমতায় ফিরবে বলে ইঙ্গিত মিলল জনমত সমীক্ষায়।

কংগ্রেসকে হারিয়ে অসমে ক্ষমতায় ফিরবে বিজেপি

কংগ্রেসকে হারিয়ে অসমে ক্ষমতায় ফিরবে বিজেপি

সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, কংগ্রেসকে হারিয়ে অসমে ক্ষমতায় ফিরবে বিজেপি। বিজেপি এবার ৬৭ আসন নিয়ে ক্ষমতায় ফিরবে বলে সমীক্ষায় জানানো হয়েছে। ১২৬ আসনবিশিষ্ট অসম বিধানসভায় ম্যাজিক ফিগার ৬৪। সেইমতো ম্যাজিক ফিগারের থেকে সামান্য উপরে থাকবে বিজেপি।

বিজেপির ঘাড়েই নিঃশ্বাস ফেলছে কংগ্রেস

বিজেপির ঘাড়েই নিঃশ্বাস ফেলছে কংগ্রেস

সি ভোটারের সমীক্ষা অনুযায়ী কংগ্রেস গতবারের থেকে উন্নতি করলেও ক্ষমতায় ফেরার সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করছে সমীক্ষা সংস্থা। কংগ্রেস জোট এবারের নির্বাচনে ৫৭টি আসন পেতে পারে বলে আভাস। বিজেপির ঘাড়েই তারা নিঃশ্বাস ফেলবে। একটু এদিন-ওদিক হলে ক্ষমতার পালাবদল হতে পারে।

২০১৬-র নির্বাচনে বিজেপির বিরাট জয়

২০১৬-র নির্বাচনে বিজেপির বিরাট জয়

২০১৬-র নির্বাচনে বিজেপি পেয়েছিল ৮৬টি আসন। আর কংগ্রেস পেয়েছিল ২৬টি আসন। অন্যান্যদের দখলে গিয়েছিল ১৪টি আসন। ২০১৬-র নির্বাচনে বিজেপি বিরাট জয়লাভ করেছিল কংগ্রেসের বিরুদ্ধে। তারপর এনআরসি হয়েছে এ রাজ্যে। ফলত বিজেপির হাল একটু খারাপ হয়েছে। তা সত্ত্বেও এবার তারা এগিয়ে রয়েছে লড়াইয়ে।

এআইইউডিএফ ও তিন বাম পার্টির সঙ্গে মহাজোট কংগ্রেসের

এআইইউডিএফ ও তিন বাম পার্টির সঙ্গে মহাজোট কংগ্রেসের

বিজেপি ২০১৬ সালের নির্বাচনে বড় ব্যবধানে জয় লাভ করেছিল। এবার কংগ্রেস বদরুদ্দিন আজমলের এআইইউডিএফ ও তিন বাম পার্টির সঙ্গে মহাজোট গড়ে লড়াইয়ে নেমেছে। উল্টোদিকে বিজেপি অসম গণ পরিষদের সঙ্গে জোট করে নির্বাচনে লড়ছে। অসমে তিন দফায় ভোট হবে। ভোটের ফলাফল ২ মে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+