মোদী-রাজ্যে গেরুয়া ঝড়ের পূর্বাভাস ইন্ডিয়া টুডে-অ্যাক্সিসের সমীক্ষায়, কে পাবে কত আসন
মোদী-রাজ্যে গেরুয়া ঝড়ের পূর্বাভাস ইন্ডিয়া টুডে-অ্যাক্সিসের সমীক্ষায়, কে পাবে কত আসন
মোদী-রা্জ্য গুজরাতে ফের বিজেপির জয়-জয়কার হতে চলেছে। কংগ্রেস-আপের প্রতিরোধ ম্লান করে গেরুয়া ঝড়ের পূর্বাভাস দিল ইন্ডিয়া টুডে-অ্যাক্সিসের বুথ ফেরত সমীক্ষা। এই সমীক্ষা এবার দিল বিজেপির বিরাট জয়ের ইঙ্গিত। কংগ্রেস ও আম আদমি পার্টির ভোট কাটাকাটিতে বিজেপি এবার দেড়শো পার করে দিতে পারে বলেও আভাস মিলল সমীক্ষায়। গুজরাতে রেকর্ড গড়ে বিপুল আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি, এমনই আভাস মিলেছে এই সমীক্ষায়।

বিজেপির সম্ভাব্য আসন সংখ্যা
বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষাই গুজরাতে এগিয়ে রাখছে বিজেপিকে। তার মধ্যে ইন্ডিয়া টুডে-অ্যাক্সিসের বুথ ফেরত সমীক্ষায় আভাস, বিজেপি পেতে পারে পারে ১২৯ থেকে ১৫১টি আসন। যা গতবারের আসনের থেকে দেড়গুণ। সবথেক তাৎপর্যপূর্ণ বিজেপির ভোট শতাংশ কমলেও আসন বাড়ছে অনেকটাই। কোন জাদুবলে তা সম্ভব হচ্ছে? বিশেষজ্ঞদের ধারণা আম আদমি পার্টি ও কংগ্রেসের ভোট কাটাকাটিতেই বিপুল জয়ের পথ প্রশস্ত করেছে বিজেপি।

কংগ্রেসের সম্ভাব্য আসন সংখ্যা
ইন্ডিয়া টুডে-অ্যাক্সিসের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী এবার কংগ্রেসের ভরাডুবি হতে চলেছে। ২০১৭ সালের নির্বাচনে কংগ্রেস বিজেপিকে নেক টু নেক ফাইট দিয়েছিল গুজরাতে। কিন্তু এবার সেই লড়াইয়ের জায়গায় থাকতে পারছে না কংগ্রেস। বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী কংগ্রেসের আসন সংখ্যা নেমে যেতে পারে অনেকটাই। এবার তারা ১৬ থেকে ৩০টি আসন পেতে পারে।

আম আদমি পার্টির সম্ভাব্য আসন সংখ্যা
গুজরাতের নির্বাচনের প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করেই দাগ কাটতে চলেছে তারা। জন কী বাত-ইন্ডিয়া নিউজের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী এবার আম আদমি পেতে পারে ৯ থেকে ২১টি আসন। বিশেষজ্ঞদের অভিমত, এবার আম আদমি পার্টির আগমন গুজরাতে বিজেপির মাইলেজ দিয়েছে। কংগ্রেসের ভোট কেটে বিজেপির জয়ের পথ অনেকটাই সুগম করে দিয়েছে তারা। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিসের বুথ ফেরত সমীক্ষায় সম্ভাব্য ভোট শতাংশে সেই আভাস রয়েছে। এই সমীক্ষায় আভাস এবার গুজরাতে অন্যান্যরা পেতে পারে দু'টি থেকে ছ'টি আসন।

কার ভোট কত শতাংশ
ইন্ডিয়া টুডে-অ্যাক্সিসের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে ৪৬ শতাংশ ভোট। আর কংগ্রেসের দখলে যেতে পারে ২৬ শতাংশ ভোট। সেখানে আম আদমি পার্টি পেতে পারে ২০ শতাংশ ভোট। অন্যান্যরা ৮ শতাংশ ভোট পেতে পারে। এই সমীক্ষা অনুযায়ী বিজেপির ভোট মাত্র কমছে প্রায় ৪ শতাংশ, সেখানে কংগ্রেসের ভোট কমছে ১৬ শতাংশ। সেই ভোটই যাচ্ছে আপের বাক্সে।

গত নির্বাচনের ফলাফল
এবার গুজরাত বিধানসভা নির্বাচনে লড়াই ত্রিমুখী। এই ত্রিমুখী লড়াই বিজেপিকে সুবিধা করে দিয়েছে। ২০১৭ সালে লড়াই হয়েছিল বিজেপি ও কংগ্রেসের মধ্যে। বিজেপি ৯৯ আসনে জিতে ক্ষমতায় লাভ করেছিল। আর কংগ্রেস থমকে গিয়েছিল ৮০-তে। ভারতীয় ট্রাইবাল পার্টি জিতেছিল দুটি আসনে, এনসিপি পেয়েছিল একটি। শেষপর্যন্ত লড়াই হয়েছিল বিজেপি ও কংগ্রেসের মধ্যে।












Click it and Unblock the Notifications