কাকে লায়ার অব দ্য ইয়ার খেতাব দিল বিজেপি
কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীকে লায়ার অব দ্য ইয়ার খেতাব দিল বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেছেন।
কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীকে লায়ার অব দ্য ইয়ার খেতাব দিল বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেছেন। আজ সকালেই রাহুল গান্ধী এনপিআর নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন। তিনি অভিযোগ করেছিলেন মোদী সরকারের এনপিআর আর এনআরসি-র সিদ্ধান্ত দ্বিতীয় নোটবাতিলের সামিল। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে গরিব মানুষ।

রাহুল গান্ধীর সেই মন্তব্যের পরেই পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেিপ। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর এনপিআর, এনআরসি আর সিএএ নিয়ে মানুষের মধ্যে অস্থিরতা তৈরি করতে চাইছে। কিন্তু মানুষ মোদী সরকারের সিদ্ধান্তের পাশে আছে বলে দাবি করেছেন তিনি। জাভড়েকর দাবি করেছেন এনপিআর মানুষের টাকা কেড়ে নেওয়ার জন্য তৈরি হচ্ছে না। গরিব মানুষকে চিহ্নিত করে সরকারি প্রকল্পের সুবিধা তাঁদের পাইয়ে দেওয়ার জন্য করা হচ্ছে।
রাহুল গান্ধী যখন কংগ্রেস সভাপতি ছিলেন তখন তিনি কেবল মিথ্যে কথা বলতেন বলে অভিযোগ করেছেন জাভড়েকর। এখন সেই পথে আর না থাকলেও মিথ্যে কথা তিনি বলে চলেছেন। তাই তাঁকে লায়ার অব দ্য ইয়ার ছাড়া আর কিছু বলা যায় না। তাঁর একাধিক মন্তব্যের কারণে তাঁর পরিবার অস্বস্তিতে পড়েছে। এবার তাঁর মিথ্যে কথার জন্য দল অস্বস্তিতে পড়েছে।
বিজেপির আক্রমণের পাল্টা জবাব দিয়েছে কংগ্রেসও। তাঁরা অভিযোগ করেছেন রাহুল গান্ধী এতোটাই সত্যি অভিযোগটা করেছেন যে কোনও কিছু না বোঝাতে পেরে শেষে রাহুল গান্ধীকে ব্যক্তিগত আক্রমণ করছে বিজেপি। জাভড়েকরের এই মন্তব্যে মোদী সরকারের ঔদ্ধত্যই প্রকাশ পাচ্ছে।












Click it and Unblock the Notifications