সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে বিজেপি দম্ভ করাতেই এই হামলা, মত প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল শিন্ডের

কাশ্মীরে হামলা নিয়ে সুশীল কুমার শিন্ডেও বর্তমান সরকারের সমালোচনায় সরব হয়েছেন।

এদিন ফের একবার সন্ত্রাসবাদী হামলায় রক্তাক্ত হয়েছে কাশ্মীরের মাটি। পুলওয়ামা জেলার অবন্তীপুরায় প্রথমে আইইডি বিস্ফোরণের পর সেনা কনভয়ে নির্বিচারে গুলি চালিয়ে ২৮ জন সিআরপিএফ জওয়ানকে শহিদ করেছে জঈশ জঙ্গিরা। বাসে করে জওয়ানরা যাচ্ছিলেন। তখনই হামলা চালানো হয়। ঘটনায় বেশ কয়েকজন জওয়ানও আহত হয়েছেন। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে বিজেপি দম্ভ করাতেই এই হামলা, মত প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শিন্ডের

এই ঘটনায় কংগ্রেস নেতারা কেন্দ্রের বিজেপির নেতৃত্বে এনডিএ সরকারের সমালোচনায় সরব হয়েছেন। কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী সুশীল কুমার শিন্ডেও বর্তমান সরকারের সমালোচনায় সরব হয়েছেন।

২০১২ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত সুশীল কুমার শিন্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এদিনের হামলার পর তিনি বলেছেন, এটা খুবই দুঃখজনক ঘটনা। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। এরপরই বিজেপিকে বিঁধে তাঁর অভিযোগ, বিজেপি বা নরেন্দ্র মোদী কাশ্মীরকে নিয়ন্ত্রণ করতে পারেননি। এঁরা সার্জিক্যাল স্ট্রাইকের কথা সারা পৃথিবীকে জানিয়েছে। এটাকে গোপন রাখতে পারেনি। আর সেজন্যই এই ধরনের হামলা হচ্ছে।

প্রসঙ্গত, এদিন মোট ৭৮টি গাড়ির সেনা কনভয় জম্মু থেকে শ্রীনগরের দিকে যাচ্ছিল। সবমিলিয়ে ২৫৪৭ জন সিআরপিএফ জওয়ান ছিলেন। পাকিস্তানের জঙ্গিগোষ্ঠীর জঈশ ই মহম্মদের আত্মঘাতী জঙ্গিরা এই কনভয়ে হামলা চালায়। যার ফলে অন্তত ৩০ জন সেনা শহিদ হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+