Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মনোহর পার্রিকরকে শেষ শ্রদ্ধা নরেন্দ্র মোদীর, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায়

গোয়ার নেতা হিসাবে নয়, দেশের নেতা হিসাবে নিজেকে তুলে ধরেছিলেন মনোহর পার্রিকর। গোয়ায় তিনি সবচেয়ে বড় নেতা।

গোয়ার নেতা হিসাবে নয়, দেশের নেতা হিসাবে নিজেকে তুলে ধরেছিলেন মনোহর পার্রিকর। গোয়ায় তিনি সবচেয়ে বড় নেতা। সেখানে থেকে পার্রিকরকে তুলে নিয়ে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব দিয়েছিলেন নরেন্দ্র মোদী। গোয়ায় যখন সরকার গড়ার পরিস্থিতি তৈরি হয়, তখন ফের প্রতিরক্ষার দায়িত্ব ছেড়ে সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী হন পার্রিকর। এক বছরের বেশি সময় ক্যানসারে ভুগে প্রয়াত হয়েছেন তিনি। এদিন তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। একনজরে দেখে নিন সমস্ত আপডেট।

মনোহর পার্রিকরকে শেষ শ্রদ্ধা জানাচ্ছে গোয়া

পার্রিকরের শেষযাত্রার সমস্ত আপডেট

Mar 18, 2019, 5:48 pm IST

মনোহর পার্রিকরকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হল গোয়ার পানাজিকে।
Mar 18, 2019, 4:18 pm IST

অশ্রুসজল চোখে মনোহর পার্রিকরকে শেষ বিদায় কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।
Mar 18, 2019, 3:29 pm IST

প্রয়াত পার্রিকরের পরিবারের সঙ্গে দেখা করলেন মোদী। এছাড়াও ছিলেন গোয়ার রাজ্যপাল মৃদুলা সিনহা।
Mar 18, 2019, 3:28 pm IST

গোয়ায় পৌঁছে মনোহর পার্রিকরকে শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন
Mar 18, 2019, 2:31 pm IST

কংগ্রেস নেতা চন্দ্রকান্ত কাভলেকর বলেছেন, আমাদের ১৪ জন বিধায়ক রয়েছেন। আমাদের দলই সবচেয়ে বড়। আমাদের সরকার গড়ার সুযোগ দেওয়া উচিত।
Mar 18, 2019, 2:29 pm IST

সরকার গড়ার দাবি জানিয়ে রাজ্যপাল মৃদুলা সিনহার কাছে আবেদন কংগ্রেসের।
Mar 18, 2019, 1:24 pm IST

দুপুরের মধ্যেই গোয়ার পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম বিজেপি জানাতে চলেছে বলে খবর
Mar 18, 2019, 11:49 am IST

কিছুক্ষণের মধ্যেই দিল্লি থেকে গোয়া উড়ে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রয়াত গোয়া মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকরকে শেষ শ্রদ্ধা জানাবেন তিনি।
Mar 18, 2019, 11:07 am IST

মনোহর পার্রিকরকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হবে। দুপুর দেড়টার সময় গোয়া পৌঁছচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Mar 18, 2019, 10:53 am IST

পানাজিতে বিজেপির অফিসে পার্রিকরকে শেষ শ্রদ্ধা জানালেন বিজেপি নেতা নিতিন গড়কড়ি।
Mar 18, 2019, 10:49 am IST

বিজেপি কার্যালয়ে মনোহর পার্রিকরকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন দলীয় কর্মী থেকে সাধারণ মানুষ।
Mar 18, 2019, 10:49 am IST

বাসভবন থেকে পার্রিকরের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে বিজেপি কার্যালয়ে।
Mar 18, 2019, 10:46 am IST

গোয়ার পানাজিতে মনোহর পার্রিকরের বাসভবনের বাইরে সুসজ্জিত গাড়ি। এতেই শেষযাত্রায় সওয়ার হবেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+