বিজেপি সঙ্গ ছেড়ে শরিকরা এবার একক লড়াইয়ে, জোর ধাক্কা রাজ্যে নির্বাচনের মুখে

মহারাষ্ট্রে জবরদস্ত ধাক্কা খাওয়ার পর ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনেও সমস্যায় পড়েছে বিজেপি। ভোটের মুখে মোদী-শাহের দলের পাশ থেকে সরে গেল একে একে সমস্ত শরিক দল।

মহারাষ্ট্রে জবরদস্ত ধাক্কা খাওয়ার পর ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনেও সমস্যায় পড়েছে বিজেপি। ভোটের মুখে মোদী-শাহের দলের পাশ থেকে সরে গেল একে একে সমস্ত শরিক দল। বিধানসভা নির্বাচনে সবাই এককভাবে লড়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে বিজেপির টার্গেট এ রাজ্যেও বড় চ্যালেঞ্জের মুখে পড়ে গিয়েছে।

সবাই একে একে সরে গিয়েছে

সবাই একে একে সরে গিয়েছে

ঝাড়খণ্ডের ৮১ সদস্যের বিধানসভায় ৬৫টিরও বেশি আসন জয়ের লক্ষ্য নিয়েছিল বিজেপি। ৩০ নভেম্বরে শুরু হওয়া পাঁচ দফার বিধানসভা নির্বাচনে বিজেপির সেই লক্ষ্য ধাক্কা খেয়েছে। সবাই একে একে সরে গিয়েছে বিজেপির পাশ থেকে। ফলে একা লড়তে হচ্ছে তাদেরও।

সরল এজেএসইউ, ধাক্কা বিজেপির

সরল এজেএসইউ, ধাক্কা বিজেপির

ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের মুখে বিজেপিকে একা করে আলাদা লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন। গতবার অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়নের সঙ্গে জোট করেই ক্ষমতায় এসেছিল বিজেপি। এবার তারা সরে যাওয়ায় ধাক্কা খাবে বিজেপির ক্ষমতা ধরে রাখার পরিকল্পনা। কেননা শুধু অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়নই নয় ঝাড়খণ্ডে এখন এনডিএ-র কোনও অস্তিত্ব থাকছে না।

বিজেপি সঙ্গ ছাড়ছে এলজেপিও

বিজেপি সঙ্গ ছাড়ছে এলজেপিও

রামবিসাল পাসোয়ানের লোকজন জনশক্তি পার্টিও বিজেপিকে ছেড়ে একা লড়ার কথা ঘোষণা করেছে ঝাড়খণ্ডে। তারা এবার এ রাজ্যের ৫০টি আসনে পৃথক প্রার্থী দেবে। বিজেপির কাছে এবার ৬টি আসন চেয়েছিল। কিন্তু তা না পেয়েই এমন সিদ্ধান্ত তাঁদের। উল্লেখ্য কেন্দ্রে রামবিলাসের দল বিজেপির সঙ্গে থাকলেও এ রাজ্যে তারা আলাদা লড়ার সিদ্ধান্ত নিল।

জোটে নেই নীতীশের জেডিইউও

জোটে নেই নীতীশের জেডিইউও

আর প্রতিবেশী রাজ্যে অর্থাৎ বিহারে যে জেডিইউয়ের সঙ্গে গাঁটছড়া বেঁধে তাঁদের সরকার, সেই জেডিইউও নেই এবার বিজেপি জোটে। নীতীশ কুমারের জেডিইউ আগেই ঘোষণা করে দিয়েছিল সে কথা। তাঁরা ঝাড়খণ্ডে বিজেপির জোটে না থেকে পৃথকভাবে নির্বাচনে লড়ছে। জেডিইউয়ের পথ ধরে বিজেপির পাশ থেকে এবার সরে গেল অল ঝাড়খণ্ড স্টুডেন্টই ইউনিয়ন ও রামবিলাস পাসোয়ানের লোক জনশক্তি পার্টিও। তারা সবাই এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে।

২০১৪-র শাসকদের ২০১৯-এ ধাক্কা

২০১৪-র শাসকদের ২০১৯-এ ধাক্কা

২০১৪ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি এজেএসইউকে নিয়ে কংগ্রেস-আরজেডি-ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জোটকে পরাজিত করেছিল। ৮১ সদস্যের বিধানসভায় বিজেপি ৩৭টি আসন এবং এজেএসইউ পাঁচটি আসন পেয়েছিল। এবার বিজেপি ৬৫টি আসন জয়ের টার্গেট নিয়েছিল। কিন্তু তারপরই ধাক্কা লাগে গেরুয়া শিবিরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+