লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে বিজেপির ধাক্কা! পর্যালোচনায় চোখ খুলে দিলেন দলের দলিত-ওবিসি নেতারা
চারশো আসনের ডাক দেওয়া বিজেপি ২৪০-এ গিয়ে থেমে গিয়েছে। সংখ্যাগরিষ্ঠতা থেকে তারা ৩২ আসন দূরে। অন্যদিকে বিজেপি উত্তর প্রদেশে ৮০ টি আসনের মধ্যে ২০১৯-এ যেখানে ৬৩ টি আসন পেয়েছিল, এবার তারা ৩৩ টি আসন পেয়েছে। অর্থাৎ বলাই যায় উত্তর প্রদেশে খারাপ ফলের জন্য বিজেপি সংখ্যাগরিষ্ঠতা থেকে দূরে রয়েছে।
কিন্তু কেন এই খারাপ ফল? খারাপ ফলের পিছনে কী কী কারণ রয়েছে, তা খুঁজে দেখতে দলের জাতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষের নেতৃত্বে দলিত ও ওবিসি নেতাদের নিয়ে একটি বৈঠক হয়। সেখানে বিজেপির দলিত ও ওবিসি নেতারা দলের শীর্ষ নেতৃত্বের চোখ খুলে দেন।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেজন অনুযায়ী, বিজেপির দলিত ও ওবিসি নেতারা বলেছেন, পরাজয়ের বড় কারণ আউটসোর্সিংয়ে সংরক্ষণের না থাকা। দলের নেতারা বলেছেন, আউটসোর্সিংসে সংরক্ষণের অনুমতি না থাকায় দলিত ও ওবিসিরা ধরেই নিয়েছিলেন, এটা সংরক্ষণের অবসানের দিকে পড় পদক্ষেপ। যে কারণে তারা সরকারের বিরুদ্ধে ভোট দিয়েছেন।
একই কথা জানিয়েছেন মন্ত্রীরা
উত্তর প্রদেশের যোগী সরকারের মন্ত্রী অসীম অরুণ, গুলাব দেবী এবং প্রিয়ঙ্কা রাউতের মতো নেতানেত্রীরা বিএল সন্তোষের সঙ্গে বৈঠকে উপস্থিতি ছিলেন। তারাও উত্তর প্রদেশে দলের খারাপ পল নিয়ে সব থেকে বড় ইস্যু আউটসোর্সিং চাকরিতে সংরক্ষণ না থাকার কথা উল্লেখ করেন। বিজেপি নেতৃত্বের তরপে এব্যাপারে চূড়ান্ত রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে।
মন্ত্রীকে দায়িত্ব
এদিকে যোগী সরকারের মন্ত্রী অসীম অরুণকে আউটসোর্সিং এবং চুক্তির চাকরিতে সংরক্ষণ বাস্তবায়নের জন্য পরিকল্পনা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। কীভাবেই এইসব জায়গায় সংরক্ষণ বাস্তবায়িত করা যায়, তা নিয়ে রিপোর্ট তৈরি করে কেন্দ্রীয় নেতৃত্বারে কাছে জমা দেবেন তিনি।
রয়েছে আরও কারণ
এছাড়াও দলিত ও পিছিয়ে পড়াদের পদন্নতি না হওয়ার বিষয়টিও বিএল সন্তোষের সামনে তুলে ধরা হয় বলে জানা গিয়েছে। বিজেপির দলিত ও পিছিয়ে পড়া নেতারা জানিয়েছেন, থানার অফিসার কিংবা তহশিলদারের চাকরি পেলেও, তাদের পদন্নতি হয়নি, যার প্রভাব গিয়ে পড়েছে ভোটের বাক্সে।












Click it and Unblock the Notifications