ওয়ানাডে জয় রাহুলের মানসিকতা বদলেছে! কাশ্মীর নিয়ে কড়া আক্রমণ বিজেপির

কাশ্মীর নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের প্রেক্ষিতে কড়া আক্রমণ বিজেপির।

কাশ্মীর নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের প্রেক্ষিতে কড়া আক্রমণ বিজেপির। এদিন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন ওয়ানাডে জয়ই রাহুলের মানসিকতা বদলে দিয়েছে। রাহুলকে আক্রমণ করে জাভড়েকর বলেন, ভোট ব্যাঙ্ক রাজনীতি নিয়ে কতদূরে যাবে বাবা। তিনি আরও বলেন, তাঁর মন্তব্য লোকসভা কেন্দ্র নিয়ে নয়, তার প্রতিনিধিকে নিয়ে।

 ওয়ানাডে জয় রাহুলের মানসিকতা বদলেছে! কাশ্মীর নিয়ে কড়া আক্রমণ বিজেপির

জাভড়েকর বলেন, যখন তিনি আমেথি থেকে জিততেন , তখন রাহুলের মুখে এই ধরনের কথা শোনা যায়নি। প্রসঙ্গত রাহুল গান্ধী আমেথি থেকে পরপর তিনবার জয়ী হয়েছিলেন। কিন্তু ২০১৯-এর নির্বাচনে তিনি স্মৃতি ইরানির কাছে হেরে যান। এই নির্বাচনে রাহুল আমেথির পাশাপাশি ওয়ানাড থেকেও নির্বাচনে লড়াই করেছিলেন। সেই কেন্দ্র থেকেই জয়ী হন তিনি। জাভড়েকর বলেন, আসন পরিবর্তন হওয়ার রাহুলের মানসিকতারও পরিবর্তন হয়েছে। প্রসঙ্গত ওয়ানাডে জনসংখ্যার একটা বড় অংশ সংখ্যালঘু সম্প্রদায়ের।
এদিন রাহুল গান্ধী টুইট করে বলেন, বিভিন্ন ইস্যুতে সরকারের সঙ্গে মতের মিল হয়নি। কিন্তু তিনি পরিষ্কার করে দিতে চান যে, কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়। যেখানে পাকিস্তান কিংবা অন্য কোনও দেশের কোনও জায়গা নেই। এপ্রসঙ্গে জাভড়েকর বলেন, পুরোপুরি ইউ টার্ন। কেন এই পরিবর্তন, প্রশ্ন তোলেন তিনি। জাভড়েকর উত্তরও দিয়ে দেন। তিনি বলেন, দেশ ক্রুদ্ধ হয়েছিল, তারা জানতে চাইছিল রাহুলের কাছ থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+