২০০৪-২০১৪-তে রাহুলের আয়ে 'বিপুল বৃদ্ধি'! আয়বৃদ্ধির মডেল নিয়ে প্রশ্ন বিজেপির
নির্বাচনে কমিশনে নিজের সম্পত্তি নিয়ে রাহুল গান্ধীর হলফনামা। আর তাই নিয়ে কংগ্রেস সভাপতিকে আক্রমণ করল বিজেপি।
নির্বাচনে কমিশনে নিজের সম্পত্তি নিয়ে রাহুল গান্ধীর হলফনামা। আর তাই নিয়ে কংগ্রেস সভাপতিকে আক্রমণ করল বিজেপি। ২০০৪ থেকে ২০১৪ সালের মধ্যে রাহুলের সম্পত্তির বহুগুণ বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি নেতা তথা বিদায়ী কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। এসম্পর্কে কংগ্রেসের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বলেছেন, নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা অনুযায়ী, ২০০৪ সালে রাহুল গান্ধীর আয় ছিল ৫৫ লক্ষ টাকা। আর ২০১৪ সালে তা বেড়ে হয়েছে ৯ কোটি। কীভাবে এই বৃদ্ধি তা নিয়ে প্রশ্ন তুলেছেন রবিশঙ্কর প্রসাদ।
বিষয়টি নিয়ে বিস্তারিত জানিয়েছেন রবিশঙ্কর প্রসাদ। তিনি জানিয়েছেন ২০০৪ সালের হলফনামা অনুযায়ী আয় ছিল ৫৫, ৩৮, ১২৩ টাকা। ২০০৯ সালে তা বেড়ে দাঁড়ায় ২ কোটিতে। ২০১৪ সালে তা বেড়ে দাঁড়ায় ৯ কোটিতে। রবিশঙ্কর প্রসাদ কটাক্ষ করতে গিয়ে বলেছেন, তাঁরা জানেন একজন সাংসদের আয় কত। রাহুল গান্ধীর এই আয় বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছেন রবিশঙ্কর প্রসাদ। আয়বৃদ্ধির মডেলটা কী, প্রশ্ন করেছেন তিনি।
টুজি স্পেকট্রাম কেলেঙ্কারিতে জড়িত ইউনিটেক থেকে তিনি কি দুটি সম্পত্তি কিনেছেন, সেই প্রশ্নই তুলেছেন রবিশঙ্কর প্রসাদ।












Click it and Unblock the Notifications