'কংগ্রেস-চায়না ভাই ভাই', রাহুলের মুখে চিনের প্রসঙ্গ আসতেই সুর চড়ালো বিজেপি

তিন রাজ্যে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের পরাজয় ঘটেছে। আর এরপরেই কংগ্রেসকে তীব্র আক্রমণ শানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যেই ফের একবার রাহুলের মন্তব্যে বিতর্ক

Bjp target Rahul Gandhi: কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে রাহুল গান্ধীর দেওয়া বক্তব্যকে ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। কার্যত বিদেশের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ শানান তিনি। কীভাবে বিরোধীদের চাপে রাখা হয় সে বিষয়েও কার্যত ব্যাখ্যা উঠে আসে বিশ্ববিদ্যালয়ে দেওয়া রাহুল গান্ধীর বক্তব্যে। এমনকি চিনের প্রসঙ্গও তুলে আনেন কংগ্রেস নেতা।

আর এহেন মন্তব্যের পরেই রাহুল গান্ধী এবং কংগ্রেসকে তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতারা। এমনকি কংগ্রেসের সংস্কৃতি নিয়েও প্রশ্ন নেতৃত্বের।

কংগ্রেস-চায়না ভাই ভাই...'

কংগ্রেস-চায়না ভাই ভাই...'

রাহুলের মন্তব্যের পরেই কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা অমিত মালব্য। তিনি তাঁর টুইটে কটাক্ষ করে লিখেছেন, 'কংগ্রেস-চায়না ভাই ভাই...'। শুধু তাই নয়, নির্লজ্জভাবে ভাবে চিনের প্রশংসা করা হয়েছে বলেও টুইটে দাবি বিজেপি নেতার। এমনকি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কড়া ভাষায় রাহুল গান্ধীকে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও। তিনি লিখছেন, প্রথমে বিদেশি এজেন্টরা আমাদের টার্গেট করত। কিন্তু এখন নিজেদের লোকজনই আমাদের বিদেশে দাঁড়িয়ে টার্গেট করে। শুধু তাই নয়, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে রাহুল গান্ধীর ভাষণ আদৌতে বিদেশের মাটিতে ভারতকে অপমান করার একটা কৌশল বলেও দাবি করেছেন অসমের মুখ্যমন্ত্রী।

তোপ রাহুলকে

তোপ রাহুলকে

শুধু তাই নয়, টুইটে আরও লিখছেন অসমের মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, রাহুল গান্ধীর চিনের প্রশংসা করছেন। পালটা উদাহারণ হিসাবে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) উল্লেখ করেছেন হিমন্ত বিশ্ব শর্মা। বাস্তবতা হল যে অনেক দেশ আজ যে ঋণ সংকটের সম্মুখীন হচ্ছে তার জন্য বিআরআই একমাত্র দায়ী বলে মন্তব্য তাঁর। তবে শুধু অমিত মালব্য কিংবা হিমন্ত বিশ্বশর্মাই নয়, রাহুল গান্ধীর পেগাসাস মন্তব্যে নিয়েও কড়া ভাষায় সমালোচনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তারে দাবি, বিদেশে দাঁড়িয়ে নিজের দেশের অপমান কংগ্রেসের সংস্কৃতি।

পেগাসাস নিয়ে কি বলেন রাহুল?

পেগাসাস নিয়ে কি বলেন রাহুল?

বিশ্ববিদ্যালয়ে দেওয়া ওই ভাষণে রাহুল গান্ধী বলেন, তাঁর ফোনে পেগাসাসের মতো সফটওয়্যারের ব্যবহার করা হয়েছিল। এমনকি এই বিষয়ে তাঁকে আধিকারিকরাও সাবধান করেছিল বলে দাবি করেছেন রাহুল। শুধু তাই নয়, আধিকারিকরা তাঁকে জানান, ফোনে আড়ি পাতা হচ্ছে ফলে ভেবে চিন্তে কথা বলবেন। ওই বিশ্ববিদ্যালয়ে দেওয়া ভাষণে রাহুল বলেন, দেশের গণতন্ত্র বিপদের মুখে রয়েছে। শুধু আমারই নয়, একাধিক নেতার ফোনে পেগাসাস ব্যবহার করা হয়। শুধু তাই নয়, ফোন রেকর্ড করা হয়েছে বলেও অভিযোগ রাহুলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+