করোনা ছড়ালে দায়ী হবেন গৌড়ারা, কুমারস্বামীর ছেলের বিয়ের অনুষ্ঠান নিয়ে সরব বিজেপি
করোনা ছড়ালে দায়ী হবেন গৌড়ারা, কুমারস্বামীর ছেলের বিয়ের অনুষ্ঠান নিয়ে সরব বিজেপি
করোনা লকডাউন উপেক্ষা করেই একেবারে নবহত বসিয়ে হই হুল্লোড় করে ছেলের বিয়ে দিয়েছেন জেডিএস নেতা এইচডি কুমারস্বামী। নয় নয় করে বেঙ্গালুরুর ফার্ম হাউসে প্রায় ১৫০ থেকে ২০০টি গাড়ি দেখা গিয়েছে। অর্থাৎ অতিিথরও কমতি ছিল না বিয়ের অনুষ্ঠানে। সোশ্যাল ডিসট্যান্সিংকে শিকেয় তুলে কুমারস্বামীর এই বিয়ের অনুষ্ঠানের জন্য করোনা সংক্রমণ ছড়ালে দায়ী থাকবেন তিনি আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা।

করোনা ছড়ালে দায়ী থাকবেন কুমারস্বামী
করোনা লকডাউন অমান্য করে ধুমধাম করে ছেলে নিখিল কুমারস্বামীর বিয়ের অনু্ষ্ঠান করেছেন জেডিএস নেতা এইচডি কুমারস্বামী। এতে যদি করোনা ভাইরাসের সংক্রমণ ছড়ায় তাহলে কুমারস্বামী দায়ী থাকবেন বলে আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা এম রুদ্রেশ। তিনি জানিয়েছেন বিয়ের অনুষ্ঠানে ১৫০ থেকে ২০০টি গাড়ি এসেছিল। এখনও পর্যন্ত রামনগর জেলা করোনা সংকট থেকে দূরে আছে। একটি সংক্রমও যদি ছড়ায় তার জন্য দায়ী থাকবেন কুমারস্বামী এমনই অভিযোগ করেছেন তিনি।

ধুমধাম করে ছেলের বিয়ে
করোনা লকডাউন উপেক্ষা করেই ছেলে নিখিল কুমারস্বামীর বিয়ের অনুষ্ঠান করলেন কুমারস্বামী। বেঙ্গালুরুর কাছে রামনগর জেলার ফার্ম হাউসে এলাহি আয়োজন করা হয়েছিল বিয়ে। নিখিলের সঙ্গে বিয়ে হয় প্রাক্তন কংগ্রেস নেতার মে রেবতীর। কুমারস্বামী দাবি করেছে পারিবারিক চিকিৎসকের পরামর্শ নিয়েই এই অনুষ্ঠান করা হয়েছে। তাই অকারণে এই নিয়ে রাজনীতি করা হচ্ছে।

বিয়ের ভিডিওগ্রাফি
কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ইতিমধ্যেই কুমারস্বামীর ছেলের বিয়ের আয়োজনের ভিডিওগ্রাফি করার নির্দেশ দিয়েছিলেন সেখানকার জেলা প্রশাসনকে। সেই ভিডিওগ্রাফি খতিয়ে দেখা হবে। কোথাও সোশ্যাল ডিসট্যান্সিংয়ের নিয়মের একটুও অনিয়ম দেখা গেলে শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications