কাশ্মীরের ডিএসপির জঙ্গি যোগ নিয়ে কংগ্রেসের কটাক্ষের পাল্টা জবাব বিজেপির

-হিজবুল জঙ্গি সংগঠনের সঙ্গে কাশ্মীরের ডিএসপি দেবেন্দর সিংয়ের যোগ নিয়ে বিজেপির দিয়ে সরাসরি আক্রমণ শানিয়েছে কংগ্রেস।

হিজবুল জঙ্গি সংগঠনের সঙ্গে কাশ্মীরের ডিএসপি দেবেন্দর সিংয়ের যোগ নিয়ে বিজেপির দিয়ে সরাসরি আক্রমণ শানিয়েছে কংগ্রেস। একে গৈরিক সন্ত্রাস বলে আক্রণণ করেছে কংগ্রেস। তার পাল্টা জবাবে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র বলেছেন, কংগ্রেসের সমালোচনার মনোভাব দেখে মনে হচ্ছে তাঁরা পাকিস্তানকে বাঁচিয়ে ভারতের ক্ষতি চাইছে তারা।

বিজেপির চ্যালেঞ্জ

বিজেপির চ্যালেঞ্জ

দেবেন্দর সিংয়ের ঘটনার প্রেক্ষিতে কংগ্রেসকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র অভিযোগ করেছেন, পুলওয়ামায় জঙ্গি হামলা নিয়ে কোনও সন্দেহ আছে? প্রকাশ্যে ভারতীয় সেনার উপর বিশ্বাসহীনতা প্রকাশ করার চ্যালেঞ্জ রাহুলকে জানিয়েছেন তিনি। ক্ষমতা থাকলে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী প্রকাশ্যে ভারতীয় সেনা এবং ভারতে গোয়েন্দাদের উপর অনাস্থা প্রকাশ করে দেখান।

 হিজবুল জঙ্গিদের সঙ্গে গ্রেফতার ডিএসপি

হিজবুল জঙ্গিদের সঙ্গে গ্রেফতার ডিএসপি

কাশ্মীরে ডিএসপি দেবেন্দর সিংয়ের সঙ্গে হিজবুল জঙ্গির যোগের ঘটনা প্রকাশ্যে এসেছে। দুদিন আগে কাশ্মীর থেকে দুই শীর্ষ হিজবুল জঙ্গি নেতার সঙ্গে একই গাড়িতে ধরা পড়েন তিনি। দেবেন্দরকে জেরা করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। ২০০১ সালে পার্লামেন্টে জঙ্গি হামলার ঘটনায় তাঁর যোগ থাকতে পারে এমন সন্দেহ করছেন তদন্তকারীরা। কারণ এই ঘটনায় মূল দোষী আফজল গুরুর সঙ্গে দেবেন্দরের যোগাযোগ ছিল বলে জানা গিয়েছে।

কংগ্রেসের কটাক্ষ

কংগ্রেসের কটাক্ষ

এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই কংগ্রেস সরাসরি বিজেপি সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে। বিজেপি রাজনীতির সঙ্গে সন্ত্রাস মিশিয়ে দেশে ত্রাস তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছে কংগ্রেস। পুলওয়ামা হামলা পরিকল্পিত কোনও হামলা কিনা সেটা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+