নির্বাচনী যুদ্ধে কয়েক কদম এগিয়ে গেল বিজেপি! নির্বাচন পরিচালনার কাজ শুরু

একদিকে যখন বিজেপি বিরোধী দলগুলি লোকসভা নির্বাচনে জোট-রফা চূড়ান্ত করতে ব্যস্ত সেই সময় রাজ্যগুলিতে নিজেদের নির্বাচনী পর্যবেক্ষক স্থিরকরে ফেলল বিজেপি।

একদিকে যখন বিজেপি বিরোধী দলগুলি লোকসভা নির্বাচনে জোট-রফা চূড়ান্ত করতে ব্যস্ত সেই সময় রাজ্যগুলিতে নিজেদের নির্বাচনী পর্যবেক্ষক স্থির করে ফেলল বিজেপি। ১৭ টি রাজ্যে নির্বাচনী পর্যবেক্ষকের নাম ঘোষণার পরেরদিনই বাকি নয় রাজ্যের পর্যবেক্ষকদের নাম জানানো হয়েছে বিজেপির তরফ থেকে।

উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, আন্দামান

কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়ালকে তামিলনাড়ুর দায়িত্ব দেওয়া হয়েছে। পণ্ডিচেরী এবং আন্দামান নিকোবরের দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপি নেতা সিটি রবিকে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে দেওয়া হয়েছে উত্তর প্রদেশের নির্বাচনী প্রচারের দায়িত্ব। পি মুরলিধর রাও এবং কিরণ মাহেশ্বরীকে কর্ণাটকের দায়িত্ব দেওয়া হয়েছে।

দিল্লি, হরিয়ানা, ত্রিপুরা, জম্মু ও কাশ্মীর

দিল্লি, হরিয়ানা, ত্রিপুরা, জম্মু ও কাশ্মীর

প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ এবং জেএস পাওয়াইয়াকে দিল্লির দায়িত্ব দেওয়া হয়েছে। হরিয়ানার দায়িত্ব দেওয়া হয়েছে, কলরাজ মিশ্র এবং বিশ্বাস সরংকে। অবিনাশ রাই খান্নাকে দেওয়া হয়েছে ত্রিপুরা ও জম্মু ও কাশ্মীরের দায়িত্ব।

রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়

রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়

এর আগে রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে ক্ষমতা হারানোর জেরে সিনিয়র নেতাদের লোকসভা নির্বাচনের জন্য আলাদা করে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রকাশ জাভড়েকর এবং সুধাংশু ত্রিবেদীকে রাজস্থানে ভোট প্রস্তুতির দায়িত্ব দেওয়া হয়েছে। সাওন্ত্র দেব সিং এবং সতীশ উপাধ্যায়কে মধ্যপ্রদেশের দায়িত্ব দেওয়া হয়েছে। ১৫ বছর পর ক্ষমতা হারানো ছত্তিশগড়ে দায়িত্ব পেয়েছেন অনিল জৈন।

মনিপুর, নাগাল্যান্ড, অন্ধ্রপ্রদেশ

মনিপুর, নাগাল্যান্ড, অন্ধ্রপ্রদেশ

জাতীয় মুখপত্র নলিন কোহলিকে দেওয়া হয়েছে মনিপুর এবং নাগাল্যান্ডের দায়িত্ব। আর ওমপ্রকাশ মাথুরকে দেওয়া হয়েছে গুজরাতের দায়িত্ব।

অন্ধ্রপ্রদেশের দায়িত্ব দেওয়া হয়েছে ভি মুরলিধরন এবং দলের সম্পাদক দেওধর রাওকে দেওয়া হয়েছে অন্ধ্রপ্রদেশের দায়িত্ব।

বিজেপির সম্পাদক, ভূপিন্দর যাদব যিনি অমিত শাহের কাছে বলে পরিচিত, তাঁকে দেওয়া হয়েছে বিহারের দায়িত্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+