সুনীল দেওধর অতীত! উত্তর-পূর্বের রাজ্যে লোকসভার আগে বিজেপির বাজি নতুন নেতা
আগেভাগেই লোকসভা নির্বাচনের জন্য ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত নেতার নাম জানাল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
আসন্ন লোকসভা নির্বাচনে উত্তর-পূর্বকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে বিজেপি। গুরুত্ব দেওয়া হচ্ছে ত্রিপুরাকেও। আগেভাগেই লোকসভা নির্বাচনের জন্য ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত নেতার নাম জানাল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আগরতলায় করা সাংবাদিক সম্মেলনে বিজেপি সভাপতি জানিয়েছেন, অবিনাশ রায় খান্না লোকসভা নির্বাচনে ত্রিপুরার দায়িত্বে থাকবেন।

লোকসভা নির্বাচনে উত্তরপূর্বে বিজেপির টার্গেট ঠিক করে গিয়েছেন বিজেপি সভাপতি। তাঁর কথায়, ২৫ টি আসনের মধ্যে ২১ টিতে জয়ী হতে টার্গেট করা হয়েছে। এর মধ্যে ত্রিপুরাও রয়েছে, তা বুঝিয়ে দিয়েছেন তিনি। অমিত শাহের কথায় উত্তর-পূর্বে কংগ্রেস কিংবা সিপিএম এখন আর কোনও শক্তিই নয়।
বিধানসভা নির্বাচনে ত্রিপুরার দায়িত্বে ছিলেন সুনীল দেওধর। তাঁকে অন্ধ্রপ্রদেশের দায়িত্বে পাঠানো হয়েছে। এবছরের এপ্রিল-মে মাসে অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে।
অবিনাশ রায় খান্না লোকসভা নির্বাচনে ত্রিপুরার দায়িত্বে ছাড়াও জম্মু ও কাশ্মীরের দায়িত্বও পালন করবেন। কয়েক দিনের মধ্যে অবিনাশ রায় খান্না ত্রিপুরা সফরে আসবেন বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications