লোকসভা ভোটে মুসলিম মহিলাদের অভিনব উপায়ে প্রচারে লাগাবে বিজেপি

তিন তালাকের সম্পর্কে সচেতনতা তৈরি করতে উত্তরপ্রদেশে কোমর বেঁধে নেমে পড়ল বিজেপি।

তিন তালাকের ভয়াবহতা সম্পর্কে সমস্ত মুসলমান মহিলাকে অবগত করতে ও সচেতনতা তৈরি করতে উত্তরপ্রদেশে কোমর বেঁধে নেমে পড়ল বিজেপি। নেওয়া হয়েছে অভিনব পরিকল্পনা। ১০০ জন মহিলাকে তিন তালাকের মুখ হিসাবে তুলে ধরে প্রচারে শামিল করা হচ্ছে। এই সংগঠন সারা উত্তরপ্রদেশ জুড়ে কাজ করবে বলে জানা গিয়েছে।

সঙ্গে চলবে সমীক্ষা

সঙ্গে চলবে সমীক্ষা

এই মহিলারাই নিগৃহীতদের পুনর্বাসন ও তাদের সন্তানদের কীভাবে সুরক্ষিত রাখা যায় তা দেখভালের চেষ্টা করবে। এছাড়া খুব শীঘ্রই একটি সমীক্ষা চালানো হবে সেখানে দেখা হবে, এই মুহূর্তে উত্তরপ্রদেশে ঠিক কতজন তিন তালাক পাওয়া মহিলা রয়েছেন তা বের করার চেষ্টা হবে।

নতুন রণকৌশল

নতুন রণকৌশল

২০১৯ লোকসভা ভোটের আগে এভাবেই নিজেদের রণকৌশল সাজিয়ে নেমে পড়েছে বিজেপি। দলীয় সূত্রে খবর, ২০১৪ সালের ভোটেও মুসলিম পুরুষদের চেয়ে মহিলারা বিজেপিকে বেশি ভোট দিয়েছিলেন। এবারও সেই পরিকল্পনা নিয়েই এগোচ্ছে গেরুয়া শিবির। সংখ্যালঘু মহিলা মোর্চার সচিব নাজিয়া আলম এই গোষ্ঠীর নেতৃত্বে রয়েছেন।

সমাজের মূল স্রোতে ফেরানোই লক্ষ্য

সমাজের মূল স্রোতে ফেরানোই লক্ষ্য

রাজনৈতিক দল হিসাবে বিজেপি এই ঘটনায় এগিয়ে এলেও অনেকেই এই ঘটনায় ইতিবাচকতা লক্ষ্য করেছেন। তিন তালাকের ফলে সমাজ বিচ্ছিন্ন মহিলাদের জীবনকে মূলস্রোতে ফিরিয়ে দেওয়ার থেকে ভালো কাজ আর কিছু হতে পারে না। মহিলাদের সরকারি যোজনার সঙ্গে যুক্ত করার প্রয়াসও করা হবে। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনায় স্কিল ডেভেলপমেন্টের ওপরে জোর দেওয়া হবে। মূল উদ্দেশ্যে তাদের জীবন-জীবিকাকে সুনিশ্চিত করা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+