বিজেপির তৃতীয় প্রার্থী তালিকা ১০ আসনের, কংগ্রেসে যোগ দেওয়া প্রাক্তন মুখ্যমন্ত্রীর আসনে কে

কংগ্রেসের পর বিজেপিও কর্নাটক নির্বাচনের জন্য তৃতীয় তালিকা প্রকাশ করল। কিন্তু এখনও ২২৪ আসনের সম্পূর্ণ তালিকা প্রকাশ হল না কোনো দলেরই। সবাই-ই খুচরো খুচরো করে প্রার্থী তালিকা প্রকাশ করছে। এদিনের তালিকায় বিজেপি দলত্যাগী প্রাক্তন মুখ্যমন্ত্রীর আসনে প্রার্থীর নাম ঘোষণা করল।

কর্নাটক বিধানসভা নির্বাচনের আগে এদিনই বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টার। তার অদ্যবধি পরেই বিজেপি তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করে জানিয়ে দিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর আসনে কে প্রার্থী হচ্ছেন এবার। বিজেপির তৃতীয় তালিকা অনুযায়ী প্রাক্তন মুখ্যমন্ত্রীর আসনে প্রার্থী করা হচ্ছে মহেশ টেঙ্গিনকাইকে।

বিজেপির তৃতীয় তালিকা কর্নাটকে

কর্নাটক বিধানসভা নির্বাচন হতে চলেছে আগামী ১০ মে। তার আগে বিজেপি তার প্রার্থীদের তৃতীয় তালিকা প্রকাশ করল সোমবার। এই তালিকাতেই বহুচর্তিত হুবলি-মধ্য কেন্দ্রের প্রার্থীর নাম জানানো হল। এই কেন্দ্র থেকে প্রাক্তন বিজেপি নেতা তথা সদ্য কংগ্রেসে যোগদানকারী জগদীশ শেট্টর প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন।

তাঁকে প্রার্থী করা হবে না জেনেই তিনি দলত্যাগ করেন। কংগ্রেসে যোগদান করেন রবিবার। তারপর এই কেন্দ্রে বিজেপির সাধারণ সম্পাদক মহেশ টেঙ্গিনাকাইকে প্রার্থী করা হল। তৃতীয় তালিকা থেকে বাদ পড়েছেন বর্তমান বিধায়ক অরবিন্দ লিম্বাভালির নাম। তাঁর স্ত্রী মঞ্জুলা মহাদেবপুরা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিজেপির তৃতীয় তালিকা কর্নাটকে

কারাদি সাঙ্গান্না অমরপ্পাকেও টিকিট দেওয়া হয়নি। কোপ্পাল কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী না করা হলে পদত্যাগের হুমকি দিয়েছিলেন। তাঁকেও দলীয় টিকিট দেওয়া হয়নি এবার। বিজেপি তার মেয়ে মঞ্জুলা অমরেশকে কোপ্পাল থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বেছে নিয়েছে।

কর্নাটক নির্বাচন ঘোষণার পর এখন পর্যন্ত বিজেপি কর্ণাটক বিধানসভার ২২৪ আসনের মধ্যে ২২২ আসনের প্রার্থী ঘোষণা করল। এখনও দুটি আসনে প্রার্থীর নাম ঘোষণা হয়নি। বিজেপি প্রথম তালিকা প্রকাশ করে ১৮৯ জন প্রার্থীর নাম জানায়। পরে কর্নাটকের প্রাক্তন ডেপুটি সিএম লক্ষ্মণ সাভাদি গেরুয়া শিবির থেকে পদত্যাগ করেন।

বিজেপির তৃতীয় তালিকা

বিজেপি ২৩ জন প্রার্থী নিয়ে দ্বিতীয় তালিকা প্রকাশ করার পরে জগদীশ শেট্টর রবিবার দল থেকে পদত্যাগ করেছেন। তারপর সোমবার তিনি কংগ্রেসে যোগ দিয়েছেন। এখন পর্যন্ত বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস ২০৯টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছেষ

প্রতিদ্বন্দ্বী দলগুলোর কয়েকজন শক্তিশালী প্রার্থীর বিরুদ্ধে এখনও কংগ্রেস কাকে দাঁড়া করাবে তা চূড়ান্ত করতে পারেনি। ফলে বাকি ১৫টি আসনে এখনও প্রার্থী দিতে বাকি, এ ব্যাপারে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। এখন পর্যন্ত জেডিএস ১৪৩টি আসনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+