আরও ৯ জন প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, ৪ রাজ্যে কোথায় কে, একনজরে তালিকা
আরও ৯ জন প্রার্থীর নাম প্রকাশ করল বিজেপি। ছত্তিশগড়, তেলেঙ্গানা, মেঘালয় ও মহারাষ্ট্রের জন্য লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করে বিজেপি।
আরও ৯ জন প্রার্থীর নাম প্রকাশ করল বিজেপি। ছত্তিশগড়, তেলেঙ্গানা, মেঘালয় ও মহারাষ্ট্রের জন্য লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করে বিজেপি। এই নিয়ে মোট ২৯৫টি আসনের প্রার্থী ঘোষণা করল পদ্মশিবির। নতুন তালিকায় ছজন প্রার্থী ছত্তিশগড়ের, তেলেঙ্গানা, মেঘালয় ও মহারাষ্ট্রের একজন করে প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে।

ছত্তিশগড় রাজনন্দন গাঁও থেকে বিজেপির টিকিটে ভোটে লড়ছেন সন্তোষ পাণ্ডে, রায়পুর থেকে সুনীল সোনি, তেলেঙ্গানার মেদক থেকে রঘুনন্দন রাও-রা প্রার্থী হয়েছেন। শনিবার রাতে ছটি রাজ্যের ৪৮টি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি।
BJP releases its list of 9 candidates from Chhattisgarh, Telangana, Meghalaya and Maharashtra- Santosh Pandey to contest from Chhattisgarh's Rajnandagaon, Sunil Soni to contest from Raipur, Raghunanadan Rao from Medak in Telangana #LokSabhaElections2019 pic.twitter.com/sHjglUUO25
— ANI (@ANI) March 24, 2019
গোয়া, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, গুজরাত, হিমাচল প্রদেশ ও কর্ণাটকের জন্য প্রার্থী ঘোষণা করে বিজেপি। পাশাপাশি গোয়া ও গুজরাতের বিধানসভা উপনির্বাচনের জন্য ছয়টি কেন্দ্রেও বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। গোয়ায় ২টি কেন্দ্রে, মধ্যপ্রদেশে ১৫টি কেন্দ্রে, ঝাড়খণ্ডে ১০টি কেন্দ্রে, গুজরাতে ১৫৫টি কেন্দ্রে, হিমাচল প্রদেশে ৪টি কেন্দ্রে ও কর্ণাটকের ২টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
সবমিলিয়ে বিজেপি এখনও পর্যন্ত ২৮৬টি কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করল। আগামী ১১ এপ্রিল থেকে সাত দফার ভোটগ্রহণ শুরু হবে। চলবে ১৯ মে পর্যন্ত। ফলাফল বেরোবে ২৩ মে। এই মাসের মধ্যেই সমস্ত কেন্দ্রে সকলে প্রার্থীপদ ঘোষণা করে দেবেন বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications