সিকিম, অরুণাচলের ১৮টি কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি নেতৃত্ব

বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে বিজেপি প্রকাশ করল ১৮টি কেন্দ্রে তাদের প্রার্থী তালিকা।

দুই রাজ্যে বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে বিজেপি প্রকাশ করল ১৮টি কেন্দ্রে তাদের প্রার্থী তালিকা। নয়াদিল্লির কেন্দ্রীয় অফিস থেকে এদিন প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। অরুণাচল প্রদেশের ৬টি আসনে ও সিকিমের ১২টি আসনে বিজেপি প্রার্থী ঘোষণা করেছে।

সিকিম, অরুণাচলের ১৮টি কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি

অরুণাচলের কালাকটং, ইটানগর, দইমুখ, ন্যাপিন, তালি ও মারিয়াং গেকু কেন্দ্রে বিজেপি প্রার্থী দিয়েছে।

এর পাশাপাশি সিকিমের গ্যালসিং বামইয়াক, রিনচেনপং, ডারামডিং, মেল্লি, খানডং-সিংতাম, পশ্চিম পেন্ডাম, রেহনক, চুজাচেন, নামচেবুং, মারতাম-পুমতেক, আরিথাং, গ্যাংটক কেন্দ্রে বিজেপি প্রার্থী দিয়েছে।

অরুণাচল প্রদেশের ৬০টি কেন্দ্রের মধ্যে ৫৪টিতে বিজেপি আগেই নাম ঘোষণা করেছিল। বাকী ৬টি নাম এদিন ঘোষণা করা হল। মুখ্যমন্ত্রী পেমা খান্ডু মুক্ত বিধানসভা আসন থেকে লড়বেন।

এছাড়া ৩২ আসনে সিকিম বিধানসভায় ১২ জনের নাম ঘোষণা হল। এখানে সিকিম ক্রান্তিকারি মোর্চার সঙ্গে জোট বেঁধে বিজেপি ৩২টি আসনেই লড়তে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+