ঝাড়খণ্ডে নির্বাচনে বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশিত! নাম রয়েছে মুখ্যমন্ত্রী-সহ ৫২ জনের

ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনে বিজেপির প্রথম প্রার্তী তালিকা প্রকাশিত হয়েছে। তালিকায় মুখ্যমন্ত্রী-সহ নাম রয়েছে ৫২ জনের।

ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনে বিজেপির প্রথম প্রার্তী তালিকা প্রকাশিত হয়েছে। তালিকায় মুখ্যমন্ত্রী-সহ নাম রয়েছে ৫২ জনের। জামশেদপুর পূর্ব থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মুখ্যমন্ত্রী রঘুবর দাস। অন্যদিকে, রাজ্য বিজেপির সভাপতি লক্ষ্মণ গালুয়া প্রতিদ্বন্দ্বিতা করবেন চক্রধরপুর থেকে।

ঝাড়খণ্ডে নির্বাচনে বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশিত! নাম রয়েছে মুখ্যমন্ত্রী-সহ ৫২ জনের

দিল্লিতে বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে এই তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক অরুণ সিং।

বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা বলেছেন, পাঁচ বছর আগে ঝাড়খণ্ড পরিচিত ছিল দুর্নীতি ও অস্থিতিশীলতার জন্য। আর আজ রঘুবর দাসের নেতৃত্বে ঝাড়খণ্ড স্থায়িত্ব আর উন্নয়নের পথে এগিয়ে চলেছে। দুর্নীতিকে টেনে নামানো হয়েছে আর উন্নয়নের দিকে এগিয়ে চলেছে রাজ্য। বলেছেন তিনি।

৮১ আসন বিশিষ্ট ঝাড়খণ্ড বিধানসভার নির্বাচন হবে ৫ দফায়। যার প্রথম দফা হবে ৩০ নভেম্বর আর শেষ দফা হবে ২০ ডিসেম্বর। ফল ঘোষণা হবে ২৩ ডিসেম্বর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+